Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, প্রথম দফায় ১৫২ আসনে, দ্বিতীয় দফায় ১৪২, ৪ মে ফল ঘোষণা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Election Date) নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে এপ্রিল মাসে ভোটগ্রহণ হবে এবং ৪ মে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, প্রথম দফায় ১৫২ আসনে, দ্বিতীয় দফায় ১৪২, ৪ মে ফল ঘোষণা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 March 2026 21:44

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Election Date) নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে এপ্রিল মাসে ভোটগ্রহণ হবে এবং ৪ মে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।

দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল যে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট গ্রহণ করা হবে। এদিন নির্বাচন কমিশন সেটাই জানিয়েছে। পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে।


 

দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল যে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট গ্রহণ করা হবে। এদিন নির্বাচন কমিশন সেটাই জানিয়েছে। পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে।

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল। সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে ফল ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও চার রাজ্যে বিধানসভা ভোট হবে। তবে সেই সব রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ শেষ হবে। অসম, কেরল ও পন্ডিচেরিতে এক দফায় ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে এক দফায় ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল। একমাত্র বাংলাতেই দু’দফায় ভোট হবে।

বাংলায় গত নির্বাচনে ৮ দফায় ভোট গ্রহণ করা হয়েছিল। এবার ভোট হবে ২ দফায়। কেন ভোটের দফা কমানো হল তা নিয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেব, পশ্চিমবঙ্গে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখেছে কমিশন। তাতে মনে করা হয়েছে, ২ দফাতেই ভোট করানো যথেষ্ট।

জ্ঞানেশ কুমার আরও বলেন, আগের বার ভোট পরবর্তী হিংসার ঘটনায় বাংলায় যে সব পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের ভোটের প্রক্রিয়ার বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


```