Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

ভোট ঘোষণার আগেই ৩ ভাতা নিয়ে বেনজির তোড়জোড় নবান্নে, পর পর ঘোষণা মমতার

রবিবার বিকেল ৪টেয় পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা (West Bengal Election date) করবে নির্বাচন কমিশন। তার আগে একই দিনে ৩ ধরনের ভাতা নিয়ে বেনজির তৎপরতা দেখা গেল রাজ্যের সচিবালয় তথা নবান্নে। এদিনের মধ্যে বেকার ভাতার টাকা ৫৪ লক্ষ যুবক যুবতীর অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্য রেখেছিল নবান্ন। 

ভোট ঘোষণার আগেই ৩ ভাতা নিয়ে বেনজির তোড়জোড় নবান্নে, পর পর ঘোষণা মমতার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 15:58

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেল ৪টেয় পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা (West Bengal Election date) করবে নির্বাচন কমিশন। তার আগে একই দিনে ৩ ধরনের ভাতা নিয়ে বেনজির তৎপরতা দেখা গেল রাজ্যের সচিবালয় তথা নবান্নে। এদিনের মধ্যে বেকার ভাতার টাকা ৫৪ লক্ষ যুবক যুবতীর অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্য রেখেছিল নবান্ন। একদিকে সেই তোড়জোড় চলছিলই। বিকেল ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হঠাৎই সবাইকে চমকে দিয়ে পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন। তার পর পরই তিনি বকেয়া মহার্ঘ ভাতা মার্চের মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বাংলা তথা প্রায় সব রাজ্যেই এখন ভোটের উপর ভাতার প্রভাব বড় হয়ে উঠেছে। সদ্য বিহার নির্বাচনে দেখা গেছে, ক্ষমতাসীন এনডিএ ভোটের আগে ১ কোটি ২০ লক্ষ মহিলাকে রাতারাতি ১০ হাজার টাকা করে ভাতা দিয়েছেন। বিহার ভোটে বিজেপি ও সংযুক্ত জনতার স্যুইপ করার নেপথ্যে সেটাই বড় কারণ ছিল বলে মনে করা হয়।

বিহার ও বাংলা লাগোয়া। তা হলে ভোটের রসায়ন ও দর্শন যে এক তা নয়। কিন্তু একেবারেই যে আলাদা তা মনে করার কারণ নেই। রবিবাসরীয় দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একদিনে তিন ভাতার তৎপরতা দেখালেন তার মধ্যে খেলা ঘোরানোর চেষ্টাই নজরে পড়ছে অনেকের। বাংলায় একটানা ১৫ বছর ধরে চলছে তাঁর সরকার। ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে বিপুল প্রতিষ্ঠান বিরোধিতা থাকা স্বাভাবিক। বোঝা যাচ্ছে যে, এই ভোটে ভাতার উপভোক্তাদের উপর বড় রকমের ভরসা করছে তৃণমূল।

রবিবার সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা জানিয়েছেন, পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন।মুখ্যমন্ত্রী লেখেন, সমাজের আধ্যাত্মিক ও সামাজিক বন্ধন বজায় রাখতে এই মানুষগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিতেই ভাতার এই বর্ধিত হার অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তিনি আরও জানিয়েছেন, রাজ্যের যে সকল পুরোহিত ও মোয়াজ্জিন এই সাম্মানিকের জন্য নতুন করে আবেদন জমা দিয়েছিলেন, তাও মঞ্জুর করেছে সরকার। অর্থাৎ আরও বেশি পুরোহিত ও মোয়াজ্জিন এবার ভাতা পাবেন।

পুরোহিতদের ভাতা বাড়ানো নিয়ে ঘোর কাটার আগেই মমতা পরের টুইট করেন। তাতে তিনি ঘোষণা করেন, “রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী, এবং পঞ্চায়েত, পুরসভা, অন্যান্য স্থানীয় সংস্থা ও বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীরা এবার বকেয়া মহার্ঘ ভাতা বাবদ টাকা পাবেন। 
অর্থ দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে যে পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে, সেই অনুযায়ী ২০২৬ সালের মার্চ মাস থেকে তারা ROPA 2009-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA) পাওয়া শুরু করবেন।

পর্যবেক্ষকদের মতে, সরকার তথা শাসক দলের লক্ষ্য পরিষ্কার। রাজ্যের মোট ভোটারের অন্তত ৫০ শতাংশকে ভাতা বা উপভোক্তাদের তালিকায় নিয়ে আসা। এর মধ্যে যদি ৭০ শতাংশও শাসক দলের অনুকূলে ভোট দেয়, তাহলেই ফের কেল্লা ফতে হতে পারে।


```