Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

West Bengal Election 2026: কত ফর্ম-৬ জমা পড়েছে? সিসিটিভি ফুটেজ সহ তালিকা দেবে কমিশন, দাবি তৃণমূলের

অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও দফতরে গিয়ে বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ করে এসেছিলেন। তাঁর অন্যতম দাবি ছিল, সিসিটিভি ফুটেজ এবং এই সংক্রান্ত তালিকা প্রকাশ। শুক্রবার তৃণমূল দাবি করল, এই কাজ করতে রাজি হয়েছে কমিশন।

West Bengal Election 2026: কত ফর্ম-৬ জমা পড়েছে? সিসিটিভি ফুটেজ সহ তালিকা দেবে কমিশন, দাবি তৃণমূলের

সাংবাদিক বৈঠকে তৃণমূল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 April 2026 18:48

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে ভোটার তালিকা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে ফর্ম-৬ (Form-6) ইস্যু। অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্তির আবেদন জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) সিইও দফতরে গিয়ে বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ করে এসেছিলেন। তাঁর অন্যতম দাবি ছিল, সিসিটিভি ফুটেজ এবং এই সংক্রান্ত তালিকা প্রকাশ। শুক্রবার তৃণমূল দাবি করল, এই কাজ করতে রাজি হয়েছে কমিশন।

এদিন সিইও দফতরে যায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, কত ফর্ম-৬ জমা পড়েছে, সিসিটিভি ফুটেজ সহ জানাবে বলে জানিয়েছে কমিশন। তাঁর কথায়, ''অবৈধভাবে সাড়ে ১০ হাজার ফর্ম-৬ জমা দেওয়া হয়েছে। প্রথমে এটা মানতেই চাইছিল না কমিশন। কিন্তু আজকের বৈঠকের পর তাঁরা জানিয়েছে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে। আর যারা জমা দিয়েছে তাদের তালিকাও তারা দেবে বিধানসভাভিত্তিক।'' অরূপের খোঁচা, বিশেষ কোনও উদ্দেশ্য নিয়েই এই কাজ করেছে নির্বাচন কমিশন। তিনি মনে করেন - ডাল মে কুচ কালা হ্যায়!

গত সোমবার বিকেলে রাজ্যের সিইও দফতরে গেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। প্রশ্ন তুলেছিলেন, সিইও অফিসের দোতলায় কী রাখা রয়েছে? অভিযোগ, যাঁদের সঙ্গে বাংলার কোনও স্থায়ী যোগ নেই, তাঁদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা হচ্ছে। এর পিছনে একটি পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলেই দাবি করেন তিনি। তাঁর আশঙ্কা, ভিনরাজ্যের ‘পরিযায়ী’ লোকজনকে ভোটার সাজিয়ে বাংলার ভোটের ভবিষ্যৎ বদলে দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির এবং সেই কাজ সঙ্গত দিচ্ছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতেই সিইও দফতরের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান তিনি।

কেন্দ্রীয় নেতা অমিত মালব্যকে নিশানা করে তাঁর এও অভিযোগ, জোর করে বিহার-উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাতে ফর্ম-৬ ফিল-আপ করানো হচ্ছে। আর অমিতই দিল্লি থেকে ফোন করিয়ে এটা করাচ্ছেন। মহারাষ্ট্র, দিল্লিতেও এমনটা হয়েছিল। এবার তৃণমূলকে হারাতে বাংলায় এই কাজ করছে বিজেপি-কমিশন।

তাঁর আরও দাবি, পরিকল্পিতভাবে বাইরের রাজ্য থেকে মানুষ এনে বাংলার ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। “বাংলাকে বাংলাদেশ বানানোর কথা বলা হচ্ছে, কিন্তু আদতে বাংলাকে উত্তরপ্রদেশ-বিহার বানানোর চেষ্টা চলছে,” - এই মন্তব্যে রাজনৈতিক তরজা আরও তীব্র করে তুলেছেন তৃণমূল নেতা।


```