Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

SIR: ২৩ মার্চেই কি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? অশান্তি এড়াতে জেলাশাসকদের কড়া বার্তা নবান্নের!

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

SIR: ২৩ মার্চেই কি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? অশান্তি এড়াতে জেলাশাসকদের কড়া বার্তা নবান্নের!

সোমে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 March 2026 21:39

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন (West Bengal Election 2026) ঘিরে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে রাজ্য সরকার নির্দেশিকা জারি করল। ভোটার তালিকার সাপ্লিমেন্টারি রোল (Supplementary list) প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে জেলার জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। সেই প্রেক্ষিতে জেলার বিভিন্ন জায়গায় ভিড় জমার সম্ভাবনা থাকায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এছাড়াও, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রশাসন ও পুলিশ একসঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে পারে।

প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি হওয়ায় স্পষ্ট, ভোটার তালিকা প্রকাশকে ঘিরে কোনওরকম অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে আগাম সতর্ক অবস্থান নিতে চাইছে রাজ্য সরকার।


```