Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দেশে এলেই নাম কাটার...,' মোদীকে SIR-তোপ মমতার, রেড রোড থেকে অভিষেক বললেন, 'ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধাচ্ছে'

ঈদের সকালে রেড রোডের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

'দেশে এলেই নাম কাটার...,' মোদীকে SIR-তোপ মমতার, রেড রোড থেকে অভিষেক বললেন, 'ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধাচ্ছে'

মমতা-অভিষেক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 March 2026 10:31

দ্য ওয়াল ব্যুরো: ইদের সকালে রেড রোডের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকলকে ইদের শুভেচ্ছা দিয়ে বক্তৃতা রাখেন দু'জনেই। আর সেই বক্তব্যেই এসআইআর (SIR) নিয়ে বিজেপি (BJP) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। আক্রমণ শানালেন অভিষেকও।

এদিনের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করে দেন, 'এসআইআর (SIR) নিয়ে তাঁর লড়াই জারি থাকবে।' সকলের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, 'দিল্লি, সুপ্রিম কোর্ট (Supreme Court) দৌড়েছি, একটাও নাম যাতে বাদ না যায়, তার জন্য যতদূর যাওয়া যায় যাব।'

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিদেশ সফর নিয়ে কটাক্ষ ছুঁড়ে বলেন, 'সৌদি আরব (Saudi Arabia) গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।' বিজেপিকে 'চোর, গুণ্ডার পার্টি' বলেও আক্রমণ করে বলেন, "বাংলাকে যে টার্গেট করবে জাহান্নামে যাবে, আমাদের একটাই টার্গেট বিজেপি, হটাও, দেশ বাঁচাও।"

এসআই ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে তৃণমূলের সাংসদ বলেন, 'ভাইয়ে ভাইয়ে দন্দ্ব করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা চক্রান্তে পা দেব না। আগামী দিনগুলিতেও একজোট হয়ে বাংলাকে রক্ষা করব। এটাই আমাদের বাংলার সংস্কৃতি।'

আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দু'দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) হতে চলেছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ২৯১ আসনে প্রার্থী (TMC Candidate List) ঘোষণা করে দিয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে ইস্তাহার প্রকাশ করেছে তারা। গতকালই তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ঈদের পর থেকে প্রচার শুরু হবে।  

এদিক ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে বারবার আওয়াজ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআইআর মামলা করেছেন। প্রথম শুনানিতে তিনি নিজেই বাংলার মানুষের জন্য সওয়াল করতে শুনানি কক্ষে হাজির থেকে নজির গড়েছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর  চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় ৬০ লক্ষের বেশি নাম 'বিচারাধীন' রয়েছে। যার নিষ্পত্তি করতে ব্যবস্থাও নেওয়া হয়েছে। শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে আগামী সোমবার করা হয়েছে।

গতকাল দুপুরেই সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর কাছে খবর আছে যে প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এ পর্যন্ত ২২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলে তাঁর আশঙ্কা। মুখ্যমন্ত্রীর কথায়, “মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে সবচেয়ে বেশি নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ একটি সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মতুয়া ও রাজবংশী মানুষও বাদ যাচ্ছেন।” কমিশনের তথ্য বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ২৫ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে, তবে তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা কাটেনি। মমতার প্রশ্ন, “ভোটের আগে এই কাজ আদৌ শেষ হবে তো?” সব মিলিয়ে, ভোট পর্বে এসআইআর নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত আরও তীব্র হচ্ছে।
 


```