Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা, সকাল থেকে জেলায় জেলায় তৃণমূলে যোগদানের হিড়িক! কীসের ইঙ্গিত

মঙ্গলবার সকাল থেকেই একাধিক জেলায় শাসক দলে যোগ দেওয়ার খবর সামনে এসেছে। কলকাতার দলীয় কার্যালয়ে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, সাঁওতাল সম্প্রদায়ের পরিচিত শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার আবদুল মতিন তৃণমূলে যোগ দেন।

দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা, সকাল থেকে জেলায় জেলায় তৃণমূলে যোগদানের হিড়িক! কীসের ইঙ্গিত

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 March 2026 13:52

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার (West Bengal Assembly Elections 2026) পরই রাজনৈতিক তৎপরতা দ্রুত বেড়েছে। রবিবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ও সিপিএম। তারপর মঙ্গলবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশ করতে চলেছে দুপুরেই। কিন্তু তালিকা প্রকাশের আগেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলে যোগদানের প্রবণতা নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

মঙ্গলবার সকাল থেকেই একাধিক জেলায় শাসক দলে যোগ (TMC Joining Ahead Of Election 2026) দেওয়ার খবর সামনে এসেছে। কলকাতার দলীয় কার্যালয়ে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, সাঁওতাল সম্প্রদায়ের পরিচিত শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার আবদুল মতিন তৃণমূলে যোগ দেন।

একই সময়ে রাজ্যের আরও কয়েকটি জেলায় বিভিন্ন সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিত্বও তৃণমূলের পতাকা হাতে নেন। বাঁকুড়া জেলার শালতোড়া ও বড়জোড়া এলাকা থেকে সমাজসেবী গৌতম মিশ্র তৃণমূলে যোগ দেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকাতেও নতুন যোগদানের খবর মিলেছে। সেখানে চিকিৎসক ডঃ আবদুল হাজিজ এবং সমাজকর্মী নূর আলম শাসক দলে যোগ দেন।

অন্যদিকে বাঁকুড়ায় তৃণমূলে যোগ দিয়েছেন চিকিৎসক ডঃ অনুপ মণ্ডল। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনা। সেখানে প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর তৃণমূলে যোগ দিয়েছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর এই যোগদান হয়েছে বলে জানা গেছে।

প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগের মুহূর্তে এই ধারাবাহিক যোগদানকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, সদ্য দলে যোগ দেওয়া এই বিশিষ্টজনদের মধ্যে কেউ কি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পেতে পারেন?

দলীয় সূত্র অবশ্য এ বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত দেয়নি। তবে ভোটের আগে সংগঠন শক্তিশালী করতেই এই যোগদানের পর্ব চলছে বলে তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি। তবু প্রার্থী তালিকা প্রকাশের আগে এই ঘটনাপ্রবাহ রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।


```