Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

সোমে শুরু মনোনয়ন পর্ব, প্রথম দিনেই ৭৮টি আবেদন জমা পড়ল, শীর্ষে উঠে এল কোন জেলা?

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে মনোনয়ন দাখিলের সময়সীমা। এর পর ৭ এপ্রিল মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। আর প্রার্থীরা চাইলে ৯ এপ্রিল পর্যন্ত তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

সোমে শুরু মনোনয়ন পর্ব, প্রথম দিনেই ৭৮টি আবেদন জমা পড়ল, শীর্ষে উঠে এল কোন জেলা?

ভোটদান পর্বের ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 March 2026 23:40

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর সোমবার থেকেই রাজ্যে শুরু গেল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া (west bengal assembly election 2026 nomination)। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে মনোনয়ন দাখিলের সময়সীমা (election commission nomination process)।

এর পর ৭ এপ্রিল মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। আর প্রার্থীরা চাইলে ৯ এপ্রিল পর্যন্ত তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফা ২৯ এপ্রিল (election 2026 schedule west bengal)। পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ৬ মে-র মধ্যে। কমিশনের বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের নাম ও সংশ্লিষ্ট ভোটের দিনক্ষণ উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এই আবহেই মনোনয়ন পর্বের প্রথম দিনেই জমা পড়েছে মোট ৭৮টি আবেদন। কমিশনের দৈনিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। বিভিন্ন জেলায় মনোনয়ন জমা শুরু হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ও আগ্রহ, দুই-ই বাড়ছে।

প্রথম দিনের হিসাব বলছে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, মহিষাদল এবং নন্দীগ্রাম কেন্দ্রে সর্বাধিক তিনটি করে মনোনয়ন জমা পড়েছে। একই সংখ্যক মনোনয়ন জমা পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কেন্দ্রেও।


```