Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Mamata Banerjee: আজ অশান্ত মালদহে মমতা! ভোটারদের আতঙ্ক কাটাতে করবেন রোড শো, রয়েছে তিনটি জনসভাও

ইংরেজবাজারে রবীন্দ্রমূর্তি থেকে শুরু হবে তৃণমূল সুপ্রিমোর রোড শো। এরপর ফোয়ারা মোড় হয়ে নেতাজি মোড় হয়ে ফুলবাড়ি হয়ে আরও কিছুটা এগিয়ে কবি সুকান্ত মোড়ে শেষ হবে মিছিল।

Mamata Banerjee: আজ অশান্ত মালদহে মমতা! ভোটারদের আতঙ্ক কাটাতে করবেন রোড শো, রয়েছে তিনটি জনসভাও

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 April 2026 08:29

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে এসআইআরে (SIR) ভোটার তালিকায় নাম বাদ ইস্যুতে অবরোধ ও বিচারকদের আটকে রাখার ঘটনায় অশান্ত মালদহ (Malda Incident)! হস্তক্ষেপ করেছে কমিশন, তদন্ত করছে এনআইএ (NIA), ধরপাকড় হয়েছে একাধিক। কিন্তু এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এরমধ্যেই উত্তরের এই জেলায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবারই মালদহ সফরে যাচ্ছেন তিনি।

ভোটের ময়দানে মালদহ-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তৃণমূলের বাড়তি নজর থাকে। বলা যায়, এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারের শুরুটাও হয়েছিল উত্তরবঙ্গ থেকেই।

জানা যাচ্ছে, শনিবার মালদহের (Malda) মানিকচক, রতুয়া, মালতীপুর এবং গাজোলের প্রার্থীদের হয়ে মোট তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রতুয়া ও মালতীপুরের জন্য হবে একটি সভা।

জনসভা শেষ করে ইংরেজবাজারে আশিস কুণ্ডুর সমর্থনে দুপুর ৩টে নাগাদ রোড শো করতে পারেন তিনি। তবে সূত্রের খবর, রোড শোয়ের নেপথ্যে উদ্দেশ্য আছে আরও একটা। মালদহের অশান্তির পরিবেশে ভোটারদের মন থেকে আতঙ্ক কাটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী।

ইংরেজবাজারে রবীন্দ্রমূর্তি থেকে শুরু হবে তৃণমূল সুপ্রিমোর রোড শো। এরপর ফোয়ারা মোড় হয়ে নেতাজি মোড় হয়ে ফুলবাড়ি হয়ে আরও কিছুটা এগিয়ে কবি সুকান্ত মোড়ে শেষ হবে মিছিল।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টই (Supreme Court) কড়া নির্দেশে জানিয়ে দিয়েছিল যে কালিয়াচক কাণ্ডের তদন্ত সিবিআই বা এনআইএ-কে দিয়ে করাতে হবে। তার পর নির্বাচন কমিশন ঠিক করেছে, তদন্ত করবে এনআইএ। সেই মোতাবেক শুক্রবার বেলা গড়ানোর আগেই কলকাতায় এসে পৌঁছন এনআইএ-র দুঁদে অফিসার আইজি সোনিয়া সিং। শুধু তাই নয়, ডিআইজি-র নেতৃত্বে প্রায় দুই ডজনের একটি বিশেষ দল ইতিমধ্যেই মালদার মোথাবাড়ির দিকে রওনা দিয়েছে। তাঁদের মূল কাজ—ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা, এবং ঘটনাপ্রবাহের খুঁটিনাটি জোড়া লাগানো।

অন্যদিকে, তদন্তের সমান্তরালে চলছিল পুলিশের তল্লাশি অভিযান। শুক্রবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে CID West Bengal এবং স্থানীয় থানার যৌথ উদ্যোগে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালানো হয়। সেখান থেকেই ধরা পড়েন মোফাক্কেরুল ইসলাম নামে এক আইনজীবী।

গ্রেফতার হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোফাক্কেরুল স্পষ্টত বলেন, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।


```