Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

'এনআইএ-র আগেই অভিযুক্তকে ধরেছে আমার সিআইডি', হরিরামপুরের সভায় বললেন মমতা

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বুঝে নেব, দুর্দান্ত খেলা হবে। ও মোটা ভাই যতই চক্রান্ত করো, জেনে রেখো, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।"

'এনআইএ-র আগেই অভিযুক্তকে ধরেছে আমার সিআইডি', হরিরামপুরের সভায় বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 April 2026 13:11

দ্য ওয়াল ব্যুরো: শনিবার হরিরামপুরে সভা থেকে ফের একবার মালদহের অশান্তির ঘটনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, বিজেপি (BJP) বাইরে থেকে লোক এনে বাংলায় অশান্তি তৈরির চেষ্টা করছে (West Bengal Assembly Election 2026)। মূল অভিযুক্ত পালানোর সময় রাজ্যের সিআইডি (CID) তাকে গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছেন তিনি।

তাঁর অভিযোগ, রাজ্যের সব আধিকারিকদের বদলে দিয়েছে নির্বাচন কমিশন। আধিকারিকদের বদলে দিয়ে বাংলায় বিজেপিকে সাহায্য করছে তারা। এর মাঝেই মালদহের ঘটনায় অভিযুক্তকে ধরেছে সিআইডি। এই কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব আধিকারিক এবং স্থানীয় পুলিশকে বদলে দিয়েছে কমিশন। "এখনও একমাত্র সিআইডি যেটা আমি দেখি। তারা এনআইএ আসার আগেই গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।" মোফাক্কেরুল নেপালে পালাচ্ছিল। সেই সময়েই তাকে আটক করে সিআইডি। হরিরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন তিনিই এখনও রাজ্যের আইনশৃঙ্খলা সামলাচ্ছেন, কিন্তু কমিশন সেটা করতে ব্যর্থ।  

আধিকারিক বদলের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, পাঁচ রাজ্যে ভোট হচ্ছে। অসম, তামিলনাড়ু, কেরল, বাংলা এবং পন্ডিচেরি। ৫০৬ অফিসার বদল হয়েছে। এর মধ্যে শুধু বাংলায় ৪৮৩ জনকে বদলি করেছে। নতুন আধিকারিকদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, "নতুন আধিকারিকরা সবাই বাংলার লোক। আমি জানি তারা বাংলাকে সাহায্য করবেন। আমাকে সমর্থন করতে হবে না। বাংলার ভোট নির্বিঘ্নে করুন।" আসাদউদ্দিন ওয়েইসিকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "মুম্বাই থেকে ধার করে এনেছে। বিহারে এরাই বিজেপিকে জিতিয়েছে।"

কেন্দ্রকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, "রাজ্যের সব আধিকারিকদের বদলে দেওয়া হয়েছে যাতে নির্বাচনের সময়ে টাকা-অস্ত্রের মত জিনিস সহজে এই রাজ্যে নিয়ে আসা যায়। তাঁর দাবি, সিআরপিএফ-এর গাড়িতে টাকা আসছে, যাতে সীমানায় কেউ আটকাতে না পারে। তিনি বলেন, "আমার কাছে খবর আছে, আমি ঠিক সময়ে সবাইকে জানিয়ে দেব।" বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বুঝে নেব, দুর্দান্ত খেলা হবে। ও মোটা ভাই যতই চক্রান্ত করো, জেনে রেখো, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।"

মুখ্যমন্ত্রীর আশঙ্কা, পরের সংসদে ডিলিমিটেশনের বিল আনবে। "আবার বাংলাকে ভাঙবে, টুকরো টুকরো করবে। আপনাদের এবং বিহারের কিছু জেলা নিয়ে নতুন রাজ্য করতে চায়।" তিনি আশ্বাস দিয়ে বলেন, "তৃণমূল সরকার হলে আমরা ডিটেশন ক্যাম্প করতে দেব না।"


```