Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিদায়ের মুখে শীতের ইউ-টার্ন! মাঘের শেষে ফের নামতে পারে পারদ, ১৩ ডিগ্রির ঘরে কলকাতা

শীত বুঝি বিদায় নিয়েছে, এমন ধারণাই তৈরি হয়েছিল। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, ছবিটা বদলাতে চলেছে।

বিদায়ের মুখে শীতের ইউ-টার্ন! মাঘের শেষে ফের নামতে পারে পারদ, ১৩ ডিগ্রির ঘরে কলকাতা

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 February 2026 09:20

দ্য ওয়াল ব্যুরো: মাঘ প্রায় শেষ। ক্যালেন্ডার বলছে বসন্তের দরজায় কড়া নাড়ছে সময়। কিন্তু প্রকৃতি যেন মানতে নারাজ। শীতের ঝাঁঝ কমে গিয়েছিল ঠিকই, তবে বিদায়ের আগে শেষবারের মতো ফের কামড় বসাতে পারে শীত (Winter)। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাসে সেই ইঙ্গিতই মিলছে।

পৌষে যে তীব্র শীত রাজ্যে দাপট দেখিয়েছিল, মাঘের শুরু থেকেই তার রেশ অনেকটাই উধাও। দিনের তাপমাত্রা তো বটেই, রাতের পারদও স্বাভাবিকের অনেক উপরে উঠে গিয়েছিল। কিছু দিন আগেই কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসে। শীত বুঝি বিদায় নিয়েছে,এমন ধারণাই তৈরি হয়েছিল। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, ছবিটা বদলাতে চলেছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। এই পতনই ইঙ্গিত দিচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় আরও নামতে পারে পারদ। আবহাওয়াবিদদের মতে, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা অন্তত দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে কলকাতায় ফের ১৩ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

আপাতত রাজ্যের সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টি বা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট আগের তুলনায় অনেকটাই কমেছে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় এখনও কুয়াশা ভোগাতে পারে। বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা। ইতিমধ্যেই শুক্রবার দক্ষিণবঙ্গের শীতলতম জায়গা ছিল বীরভূমের সিউড়ি ও নদিয়ার কল্যাণী দু’জায়গাতেই পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে। আসানসোলে সর্বনিম্ন ছিল ১২.৭ ডিগ্রি, পুরুলিয়ায় ১৩, পানাগড়ে ১৩.২, শ্রীনিকেতনে ১২.১, বাঁকুড়ায় ১৩ এবং বহরমপুরে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গেও শীতের দাপট ফের বাড়তে পারে। শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে তা ৩ ডিগ্রির ঘরেও নামতে পারে বলে পূর্বাভাস।

সব মিলিয়ে, বসন্তের আগমনের আগে শীত যেন শেষ মুহূর্তে নিজের উপস্থিতি টের করাতে চাইছে। উলের জামাকাপড় একেবারে তুলে রাখার আগে তাই আর একবার ভেবে দেখাই ভাল।


```