Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সময়ের আগেই নিকোবরে বর্ষা, ঝড়-বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বহু জেলা, শিলাবৃষ্টির সতর্কতা জারি

পাঁচ দিন আগে বর্ষা ঢুকল নিকোবরে। আজ থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। হুগলি, নদীয়া-সহ একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কতা।

 

সময়ের আগেই নিকোবরে বর্ষা, ঝড়-বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বহু জেলা, শিলাবৃষ্টির সতর্কতা জারি

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 May 2025 19:24

দ্য় ওয়াল ব্যুরো: চলতি বছর বর্ষা কিছুটা তাড়াতাড়িই হাজির হয়েছে দেশে। নির্ধারিত সময়ের পাঁচদিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশেও ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমি বায়ু মধ্য বঙ্গোপসাগরেও ঢুকে পড়বে এবং আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশও কভার করবে।

আজ, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৭০ কিমি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৬০ থেকে ৭০ কিমি/ঘণ্টা।

নদীয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে ঝড়বৃষ্টির পূর্বাভাস, হাওয়ার গতিবেগ হতে পারে ৩০–৫০ কিমি/ঘণ্টা। আবারও বাড়তে পারে ঝড়বৃষ্টির দাপট। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ সর্বত্র। দমকা হাওয়ার গতিবেগ ৩০–৪০ কিমি/ঘণ্টা পর্যন্ত হতে পারে। সোমবারেও নদীয়া ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গের পাঁচটি পার্বত্য জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি) বৃহস্পতিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৫০ কিমির দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। চলতি সপ্তাহের শুক্রবার ও শনিবার এই পাঁচ পার্বত্য জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঝড়ের সম্ভাবনা কম, তবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। মালদা ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।


```