Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আন্দামানে বর্ষা ঢুকল বলে! রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, গরমের প্রভাব কি কমবে

রাজ্যে বর্ষা প্রবেশ করার পরিস্থিতি অনুকূল। আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যে আন্দামান দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণ শুরু হয়েছে।

আন্দামানে বর্ষা ঢুকল বলে! রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, গরমের প্রভাব কি কমবে

ফাইল ছবি

শেষ আপডেট: 13 May 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বর্ষা প্রবেশ (Rain Forecast) করার পরিস্থিতি অনুকূল। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, ইতিমধ্যে আন্দামান দ্বীপপুঞ্জে (Andaman Nicobar Island) প্রবল বর্ষণ শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেখানে বর্ষা ঢুকে যাবে। এই পরিপ্রেক্ষিতে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই রাজ্যের তাপমাত্রায় পরিবর্তন ঘটতে পারে (Weather Update) বলে ইঙ্গিত মিলেছে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তারপর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও। পুরোপুরি বর্ষার দাপট শুরু হতে এখনও কিছুটা দেরি হলেও, তার আঁচ মিলবে আগামী সপ্তাহ থেকেই।

এই মুহূর্তে উত্তর-পূর্ব অসমে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। এছাড়া রয়েছে নিম্নচাপ অক্ষরেখার দাপট। বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। এই কারণেই পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন রাজ্যে এমন আবহাওয়া তৈরি হয়েছে।

বর্তমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও আগামী কয়েক ঘণ্টাতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে। মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। কমপক্ষে পার্বত্য অঞ্চলের পাঁচ জেলা দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।  

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৯৮ শতাংশ। সকালে মনোরম আবহাওয়া হলেও বেলা বাড়লে গরম বাড়বে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে শহরে। 
 


```