Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Weather Update: স্বস্তির বৃষ্টি শহরে! কমবে তাপমাত্রাও, কবে? জানাল আবহাওয়া দফতর

এদিকে রাজ্যজুড়ে তাপপ্রবাহ ও কালবৈশাখীর হাত ধরেই আসতে চলেছে স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় কালবৈশাখী হতে পারে। 

Weather Update: স্বস্তির বৃষ্টি শহরে! কমবে তাপমাত্রাও, কবে? জানাল আবহাওয়া দফতর

ফাইল ছবি

শেষ আপডেট: 14 May 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: দেশের দক্ষিণ অংশে বর্ষা সময়ের আগেই এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের প্রায় পাঁচদিন আগে প্রবেশ করেছে নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে। আগামী তিন-চার দিনের মধ্যে এই মৌসুমি বায়ু আন্দামান দ্বীপপুঞ্জ এবং মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ফলে ধীরে ধীরে বর্ষা এগিয়ে আসছে মূল ভূখণ্ডের দিকেও।

এদিকে রাজ্যজুড়ে তাপপ্রবাহ ও কালবৈশাখীর হাত ধরেই আসতে চলেছে স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় কালবৈশাখী হতে পারে। বিশেষত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত তীব্র গরম এবং অস্বস্তি চলবে। তবে শনিবার থেকে পরিস্থিতি বদলাবে। কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে।

উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

শনিবার দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত বিস্তৃত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সব মিলিয়ে রাজ্যের বেশিরভাগ জেলাতেই সপ্তাহের শেষদিকে মিলতে পারে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি। বাড়ির বাইরে বেরনোর আগে ছাতা এবং প্রয়োজনীয় সামগ্রী ব্যাগে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


```