Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Weather Update: প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে! শুকনো কলকাতা, রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও, আবহাওয়ায় বিরাট পরিবর্তন আজ থেকেই

উত্তরবঙ্গে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দমকা হাওয়া বইতে পারে।

Weather Update: প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে! শুকনো কলকাতা, রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও, আবহাওয়ায় বিরাট পরিবর্তন আজ থেকেই

ফাইল ছবি

শেষ আপডেট: 12 May 2025 09:19

দ্য ওয়াল ব্যুরো: অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। পুড়ছে পুরুলিয়া, বাঁকুড়াও। এই পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টি হতে পারে সোমবার দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—এই আটটি জেলায় বিকেলের পর থেকে দমকা হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মঙ্গলবার ও বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কলকাতার আকাশ সকাল থেকে মূলত পরিষ্কার থাকবে আজ। বেলা বাড়লে আংশিক মেঘলা হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, তাই গরমের সঙ্গে অস্বস্তিও তীব্র হবে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৮২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতি বুধবার পর্যন্ত চলবে এবং বুধবার পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

উত্তরবঙ্গে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দমকা হাওয়া বইতে পারে। গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় মঙ্গলবার এবং বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিমি বেগে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে দার্জিলিং-সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।

সোমবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্তই। দুপুরের দিকে লু-এর মতো পরিস্থিতি তৈরি হবে।

উত্তরবঙ্গের মালদহে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরেও মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশেই গরম এবং আর্দ্র আবহাওয়া অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে।

ভারতের মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বর্ষা নির্ধারিত সময়ের আগেই ঢুকতে চলেছে দেশের মূল ভূখণ্ডে। ১৩ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে এবং ২৭ মে বর্ষা পৌঁছবে কেরলে, যা স্বাভাবিক সময়ের পাঁচ দিন আগেই হবে।

উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য যেমন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, লাদাখ, কেরল, মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে। কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত বইতে পারে।

এদিকে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমে। ঝাড়খণ্ড, পন্ডিচেরি, কেরল, মাহে, তামিলনাড়ু এবং গুজরাতে গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে চরম অস্বস্তির সম্ভাবনা রয়েছে।


```