Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বদল রাজ্যে, একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা

বুধবারই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু।

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বদল রাজ্যে, একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা

ফাইল ছবি

শেষ আপডেট: 14 May 2025 09:23

দ্য ওয়াল ব্যুরো: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman Nicobar Island) আগাম মৌসুমী বায়ু প্রবেশ করার ফলে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা (Weather Update) প্রবল হয়েছে। বর্ষা আসতে এখনও অনেক দেরি। তবে চলতি সপ্তাহে রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)। কিছু কিছু জেলায় কালবৈশাখীও হতে পারে।

বুধবারই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আন্দামানে ঢুকবে সেটি। ফলত, বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়।

উত্তরবঙ্গেও অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়াবিদদের মতে, একাধিক আবহাওয়ার পরিবর্তনজনিত সিস্টেম সক্রিয় থাকার ফলে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে উত্তর-পূর্ব অসমে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে।

এছাড়া রয়েছে নিম্নচাপ অক্ষরেখার দাপট। বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। এই কারণেই পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন রাজ্যে এমন আবহাওয়া তৈরি হয়েছে।


```