Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জ্বালাপোড়া গরমের বিদায়! শনি থেকে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, বড় আপডেট শোনাল আলিপুর

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে।

জ্বালাপোড়া গরমের বিদায়! শনি থেকে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, বড় আপডেট শোনাল আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 May 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, ইতিমধ্যে আবহাওয়ার মুড বদল হতে শুরু করেছে। শনিবার সকাল ১০টাতেও অন্যদিনের মতো জ্বালাপোড়া গরম নেই। বাতাসের সেই গরম ভাপও উধাও। উল্টে মেঘলা আকাশের সঙ্গী ঠান্ডা বাতাস।

আলিপুর জানাচ্ছে, সব কিছু ঠিক থাকলে শনির দুপুর থেকেই ঝড়-বৃষ্টির স্বাদ পাবে কলকাতা-সহ দুই বঙ্গের বাসিন্দারা। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী বুধবার পর্যন্ত ঝড়-জলের এই পরিস্থিতি বজায় থাকবে। হাওয়া বিশেষজ্ঞদের মতে, এটা প্রাক বর্ষার বৃষ্টি। এরপরই পুরোদমে রাজ্যে প্রবেশ করবে বর্ষা।

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চচ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশের মধ্যে থাকবে।

ক'দিন আগেই কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে ৩৩ ডিগ্রি অর্থাৎ ৬ ডিগ্রি তাপমাত্রা কমায় আগের মতো গরম আর থাকবে না। উল্টে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।

এদিকে আজ শনিবার থেকে মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, চলতি বছর বর্ষা কিছুটা তাড়াতাড়িই হাজির হয়েছে দেশে। নির্ধারিত সময়ের পাঁচদিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশেও ঢুকে পড়েছে মৌসুমি বায়ু।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমি বায়ু মধ্য বঙ্গোপসাগরেও ঢুকে পড়বে এবং আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশও কভার করবে। সেদিক থেকে মে মাসের চতুর্থ সপ্তাহ থেকেই বাংলায় পুরো দমে শুরু হয়ে যেতে পারে বর্ষার মরশুম। অর্থাৎ গায়ে জ্বালা ধরানো গরমের হাত থেকে মিলবে রেহাই।


```