Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: সাগরে নিম্নচাপের আশঙ্কা, সতর্কতা উপকূলে, ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

২৮ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূল সংলগ্ন জেলাগুলি ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Weather Update: সাগরে নিম্নচাপের আশঙ্কা, সতর্কতা উপকূলে, ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ছবি- গুগল

শেষ আপডেট: 25 May 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: মাসের শেষ সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দোসর ঝোড়ো হাওয়া। এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে উপকূলে। মাসের শেষ ক'টা দিন কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার, ২৫ মে থেকে মঙ্গলবার, ২৭ মে পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। ২৮ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূল সংলগ্ন জেলাগুলি ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ এই জেলাগুলিতে বৃষ্টি হবে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ৩০ মে অর্থাৎ শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। মাসের শেষদিনে, শনিবার (৩১ মে) পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কমলেও দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩৩ ডিগ্রির মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গে ২৫ থেকে ২৮ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে। ৩১ মে দার্জিলিং, কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার কেরলে প্রবেশ করেছে বর্ষা। নির্ধারিত সময় ১ জুনের আট দিন আগেই বর্ষার আগমন ভারতের ভূখণ্ডে। তিন দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে কোথাও কোথাও বর্ষা ঢুকতে পারে। তবে বাংলায় কবে আসবে, তা নিয়ে এখনও নিশ্চিত বার্তা দেয়নি আবহাওয়া দফতর।

এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি  সিস্টেম রয়েছে। আগামী ২৭ তারিখ উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের জেরেই বাংলাজুড়ে বৃষ্টির পূর্বাভাস আছে।  


```