Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rajasthan Park: গরমে বন্যপ্রাণদের সুস্থ রাখতে চিড়িয়াখানায় কুলার, ডায়েটে জুড়ল আইসক্রিম-ছাতু

রাজস্থানের (Rajasthan Park) এই চিড়িয়াখানায় কুলার ইনস্টল করা হয়েছে। এছাড়া পশুদের খাদ্য তালিকায় আইসক্রিম, ছাতু অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ।

Rajasthan Park: গরমে বন্যপ্রাণদের সুস্থ রাখতে চিড়িয়াখানায় কুলার, ডায়েটে জুড়ল আইসক্রিম-ছাতু

ছবি - এআই

শেষ আপডেট: 25 May 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: গ্রীষ্মের দাবদাহে মানুষের সঙ্গে পশুদেরও হাঁসফাঁস অবস্থা। অধিকাংশ দিনেই তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রির ওপরে। এমন সময় চিড়িয়াখানার পশুপাখিদেরও গরমের হাত থেকে বাঁচাতে একাধিক ব্যবস্থা করল জয়পুরের নাহরগড় বায়োলজিক্যাল পার্ক (Nahargarh Biological Park)।

রাজস্থানের (Rajasthan Park) এই চিড়িয়াখানায় কুলার ইনস্টল করা হয়েছে। এছাড়া পশুদের খাদ্য তালিকায় আইসক্রিম, ছাতু অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ। জানা যায়, ঋতুর সঙ্গে সামঞ্জস্য রেখেই বন্য প্রাণীদের ডায়েট চার্ট তৈরি করা হয়। বিশেষ করে বাঘ ও সিংহের শাবক, যারা প্রথমবার এই দাবদাহ অনুভব করছে তাদের খাওয়া-দাওয়ার দিকে নজর দেওয়া হয়।

বিশিষ্ট পশু চিকিৎসক অরবিন্দ মাথুর জানিয়েছেন, শরীর ঠাণ্ডা রাখতে প্রাণীদের খাদ্য তালিকায় ফ্রুট আইসক্রিম যোগ করা হয়েছে। ভালুকদের ছাতু (প্রোটিন সমৃদ্ধ) মধু এবং আইসক্রিম খাওয়ানো হচ্ছে। অন্যদিকে, হরিণ, জলহস্তীদের তরমুজ, শসার মতো সরস ফলের ব্যবস্থা করা হয়েছে। শনিবার রাজস্থানে তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রির কাছাকাছি। রবিবারও খুব একটা হেরফের হয়নি। আগামী দিনেও পারদ চড়া থাকবেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দিনে একাধিকবার পশুদের স্নান করানো হচ্ছে। আর্টিফিশিয়াল পদ্ধতিতে খাঁচার ভিতরে জলের ব্যবস্থা করা হয়েছে। পশুদের খাঁচার ভিতরেই কৃত্রিম জলাশয় তৈরি করার কাজ চলছে। চিড়িয়াখানার কর্মীরাও নিয়মিত পশুপাখিদের স্নান করাচ্ছেন। চিতাবাঘের খাঁচায় রেন গানের ব্যবস্থা করা হয়েছে, এই যন্ত্রগুলি জল ছিটিয়ে খাঁচার ভিতরে ঠাণ্ডা রাখার চেষ্টা করে।

পশু চিকিৎসক আরও জানান, 'অন্যান্য প্রাণী যেমন প্যান্থার, শিয়াল, বিভিন্ন প্রজাতির হরিণকে তাপ থেকে রক্ষা করার জন্য তাদের খাঁচার বাইরেও স্প্রিংকলার লাগানো হয়েছে। বাঘ এবং সিংহের খাঁচার কাছে বসছে ডেজার্ট কুলার।'

নাহরগড় বায়োলজিক্যাল পার্কে এশিয়াটিক সিংহ, বেঙ্গল টাইগার, প্যান্থার, হায়েনা, নেকড়ে, হরিণ, কুমির, স্লথ বিয়ার, হিমালয় কালো ভালুক এবং বন্য শুয়োর সহ বিভিন্ন প্রজাতি রয়েছে। বর্তমানে এই পার্কে ১৩টি বাঘ, একটি শাবক সহ পাঁচটি সিংহ, তিনটি চিতাবাঘ এবং দুটি শাবক সহ পাঁচটি স্লথ ভালুক রয়েছে।

৭২০ হেক্টরজুড়ে বিস্তৃত এবং নাহারগড় অভয়ারণ্যের অংশ এই পার্কটি জয়পুর থেকে ১২ কিলোমিটার দূরে জয়পুর-দিল্লি হাইওয়েতে অবস্থিত। এটি বিভিন্ন প্রজাতির পশু-পাখি সংরক্ষণের জন্য বিখ্যাত।

গ্রীষ্মকাল (Summer) এলেই পশুপাখিদের দিকে বাড়তি নজর দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আশঙ্কা থাকে হিট স্ট্রোকের (Heat Stroke)। এই গরমে তাদের সুস্থ রাখতে প্রতিবারই বিশেষ স্নানের ব্যবস্থার পাশাপাশি খাদ্য তালিকায় বদল আনা হয়।


```