Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

শ্বশুর-ননদের নির্যাতন, স্বামীও বলতেন, 'মরে যাও', বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী বধূ

বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী উত্তরপ্রদেশের গৃহবধূ (Uttar Pradesh Woman Death)। মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় স্বামী-সহ শ্বশুর,ননদের মুখোশ খুলে দিয়েছেন তিনি।

শ্বশুর-ননদের নির্যাতন, স্বামীও বলতেন, 'মরে যাও', বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী বধূ

আত্মঘাতী গৃহবধূ

শেষ আপডেট: 25 May 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: অনেক স্বপ্ন নিয়েই ভালবাসার মানুষকে পাশে নিয়ে নতুন জীবনে পা রেখেছিলেন ২৩ বছরের আমরিন জাহান। কিন্তু বিয়ের পর সবটাই যেন দুঃস্বপ্নে পরিণত হয়। লাগাতার শ্বশুরবাড়ির সদস্যদের হাতে নির্যাতিত হতে থাকেন তিনি। পাশে ছিল না স্বামীও। অবশেষে বেছে নিলেন মৃত্যুকেই। বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী উত্তরপ্রদেশের গৃহবধূ (Uttar Pradesh Woman Death)। মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় স্বামী-সহ শ্বশুর,ননদের মুখোশ খুলে দিয়েছেন তিনি (Woman Blames In-laws)।

পুলিশ সূত্রে খবর, প্রেম করে বিয়ে করেছিলেন আমরিন জাহান। তাঁর স্বামী কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। বিয়ের পর থেকেই শ্বশুর ও ননদের সঙ্গে মুরাদাবাদে থাকতেন গৃহবধূ। দিনের পর দিন হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতার ফোন থেকে একটি ভিডিও  উদ্ধার করেন, যেটি মৃত্যুর আগে তিনি রেকর্ড করে গিয়েছেন।

ভিডিও বার্তায় আমরিন জানায়, 'মিসক্যারেজের পর থেকেই শ্বশুরবাড়ির সকলেই আমার ওপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করে। কখনও কখনও তাঁরা আমার খাদ্যাভাস নিয়ে খোটা দিতেন, কখনও আবার আমার ঘরের ইলেক্ট্রিসিটি বন্ধ করে দিতেন।' আরও বলেন, 'আমার ননদ খাতিজা এবং শ্বশুর সাহিদ আমার মৃত্যুর জন্য দায়ী। আমার স্বামীও কিছুটা দায়ী। তিনি আমাকে বোঝেন না। তিনি ভাবেন সবকিছুতেই আমার দশ আছে। তাঁর বাবা ও বোন আমার বিরুদ্ধে অভিযোগ করেন সবসময়। আমি আর সহ্য করতে পারছি না।'

ভিডিও-তে আমরিন বলেন, 'তাঁর স্বামী প্রায়ই তাঁকে বলতেন, তুমি মরছ না কেন? শ্বশুর ও ননদও সর্বক্ষণ এই একই কথা আমাকে বলেন।'

আমরিন অসুস্থ থাকাকালীন তাঁর চিকিৎসার খরচ বহন করেছিল স্বামী। সেই টাকাও ফেরত চাওয়া হয় বলে অভিযোগ বধূর। ভিডিওতে বলেছেন, 'আমার মৃত্যুর পর কী হবে জানি না, তবে এটুকু বলতে পারি এখন যেভাবে আছি, মৃত্যুর পর আমার অবস্থা ভাল হবে।'

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমরিনের বাবা সেলিম পুলিশে অভিযোগ দায়ের করেছেন। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। তাঁর দাবি, ঘটনার দিন আমরিন কাঁদতে কাঁদতে ফোন করে এবং তাঁকে বাঁচানোর অনুরোধ করছিল। যখন তিনি মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছায়, তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 
 


```