Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলার দুয়ারে এসেও পিছু হটেছে বর্ষা, ঢের দেরি, বৃষ্টির আশাও ক্ষীণ! গরমে কাহিল দক্ষিণবঙ্গ

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা-সহ বেশ কিছু জেলাতে গরম বাড়বে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে পারদ চড়বে। তিনদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা (Temperature) বাড়তে পারে। 

বাংলার দুয়ারে এসেও পিছু হটেছে বর্ষা, ঢের দেরি, বৃষ্টির আশাও ক্ষীণ! গরমে কাহিল দক্ষিণবঙ্গ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 June 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গবাসীদের জন্য আপাতত কোনও স্বস্তির খবর নেই। বর্ষা আসতে এখনও বেশ কিছুটা সময়ের অপেক্ষা। তার আগে বাড়বে অস্বস্তিকর গরম। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনাও কম। জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা-সহ বেশ কিছু জেলাতে গরম বাড়বে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে পারদ চড়বে। তিনদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা (Temperature) বাড়তে পারে।  সপ্তাহের শেষটা গরম ও অস্বস্তিতেই কাটবে আমজনতার।

আবহাওয়াবিদদের মতে, ১২ জুনের পর দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে তার আগে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলের এলাকাগুলিতে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। জুনের মাঝামাঝি পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর- এই তিন জেলাতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।  

আজ (শুক্রবার) থেকে কলকাতায় (Kolkata Weather) দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। আকাশ পরিষ্কার থাকবে। কখনও কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কর্নাটক (Karnataka), তেলেঙ্গানা (Telengana) সংলগ্ন অঞ্চলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে, জম্মু-কাশ্মীর, লাদাখ, পার্বত্য উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার উপরে দক্ষিণ ছত্তীসগঢ় থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা ওড়িশা (Odisha), ঝাড়খণ্ড, বিহার ও বাংলার (West Bengal) উপর দিয়ে অতিক্রম করছে। এই সিস্টেমগুলোই দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।

অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Forecast) রয়েছে। কর্নাটক, তেলেঙ্গানা, ওড়িশার কিছু অংশে আঞ্চলিকভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। 


```