Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘এদেশে রোড শো হওয়াই উচিত নয়!’ আরসিবিকে একহাত নিয়ে মন্তব্য গম্ভীরের

শোকপ্রকাশ করলেন। সহমর্মিতা জানালেন। এর পাশাপাশি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে একহাত নিয়ে বলে দিলেন, উৎসবকে কেন্দ্র করে ১১ জনের মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা যায় না।

‘এদেশে রোড শো হওয়াই উচিত নয়!’ আরসিবিকে একহাত নিয়ে মন্তব্য গম্ভীরের

গৌতম গম্ভীর

শেষ আপডেট: 6 June 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: আরসিবির (RCB) বিজয় মিছিলকে (Road Show) ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও তার জেরে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনায় ১১ জনের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শোকপ্রকাশ করলেন। সহমর্মিতা জানালেন। এর পাশাপাশি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে একহাত নিয়ে বলে দিলেন, উৎসবকে কেন্দ্র করে ১১ জনের মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা যায় না।

২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ (England Series)। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় ক্রিকেট দলের কোচ গম্ভীর (Gautam Gambhir) ও নয়া অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill)। মুম্বইয়ের বৈঠকের পরই ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। তার আগে মিডিয়ার সঙ্গে শেষ সাক্ষাতে আসন্ন সিরিজ, দল বাছাই ও অধিনায়ক নির্বাচন বিষয়ে কথা বলার ফাঁকে উঠে আসে বেঙ্গালুরু প্রসঙ্গ। কোনো দ্বিধা ছাড়াই আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি, তাদের কর্তাব্যক্তি এবং স্থানীয় প্রশাসনকে নিশানা করেন গম্ভীর। কারও নাম না নিলেও বলে দেন, ‘আমি কোনওদিনই রোড শোয়ের ভক্ত নই। ২০০৭ সালেও আমি একই মন্তব্য করেছিলাম। দেশে এ ধরনের আয়োজন হওয়া অনুচিত। ভবিষ্যতে স্টেডিয়ামে উৎসব জাতীয় কিছু করা যেতে পারে। যে সমস্ত পরিবার স্বজন হারিয়েছেন, তাঁদের সহমর্মিতা জানাতে চাই।‘

প্রসঙ্গত, বেঙ্গালুরু পুলিশ আরসিবিকে ওপেন বাস প্যারেড, বিজয় মিছিল আয়োজন করতে বারণ করে বলে সূত্রের খবর। কিন্তু ফ্র্যাঞ্চাইজি সেই নিষেধ মানেনি। ওপেন বাস প্যারেড বাতিল হলেও স্টেডিয়ামের মূল অনুষ্ঠান রদ হয়নি। তার জন্য ফ্রি পাস বিলি, ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ জাতীয় ঘোষণাও চলতে থাকে। ততক্ষণে উপচে পড়েছে জনপ্লাবন। এই ধরনের ঘোষণায় উৎসাহ আরও বাড়ে। লেগে যায় হুড়োহুড়ি। তার জেরেই স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটে বলে পুলিশের অনুমান।

এ ধরনের অবিবেচনাপ্রসূত আয়োজন যে মোটেও কাম্য নয়, সে কথা স্মরণ করিয়ে গম্ভীর বলেন, ‘আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত। প্রতিটি জীবন মূল্যবান। যদি রোড শো আয়োজনের পরিস্থিতি ও সময় না থাকে, তাহলে উৎসব থেকে সরে আসা উচিত। কোনও পরিস্থিতিতেই ১১ জন মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।‘

প্রসঙ্গত, ইংল্যান্ড সফর থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হচ্ছে। এই সিরিজে ভারতীয় বাহিনী রোহিত শর্মা, বিরাট কোহলি, আর অশ্বিনের মতো তারকাদের ছাড়া খেলতে নামবে। হেডিংলে, এডবাস্টন, লর্ডস, ওল্ড ট্রাফোর্ড, ওভালের মতো ঐতিহাসিক স্টেডিয়ামে বসবে প্রতিযোগিতার আসর।


```