Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মৃতদের পরিবারপিছু দেওয়া হবে ১০ লাখ, আহতদের জন্য গড়া হচ্ছে বিশেষ তহবিল, সিদ্ধান্ত আরসিবির

বিসিসিআইয়ের সচিব থেকে আইপিএলের চেয়ারম্যান—প্রত্যেকে ফ্র্যাঞ্চাইজির কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলায় দায় চাপানোর বদলে এবার ড্যামেজ কন্ট্রোলে নামল বিরাট কোহলির টিম।

মৃতদের পরিবারপিছু দেওয়া হবে ১০ লাখ, আহতদের জন্য গড়া হচ্ছে বিশেষ তহবিল, সিদ্ধান্ত আরসিবির

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 5 June 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিল আরসিবি কর্তৃপক্ষ। পাশাপাশি আহতদের চিকিৎসা ও অন্যান্য সাহায্যের জন্য গড়া হচ্ছে বিশেষ তহবিল।

গতকাল আইপিএল ট্রফি-জয়কে স্মরণীয় করে রাখতে চড়া দাগের উদযাপনের উদ্যোগ নেয় আরসিবি। হাতে হাত মেলায় কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনও। সুরক্ষা ও নিরাপত্তার যথোপযুক্ত ব্যবস্থা না করেই খোলা ছাদের বাসে শহর পরিভ্রমণ, বিধান সৌধে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের তরফে বিজয়ী ক্রিকেটারদের সম্মান প্রদান, চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের ভাষণ, ট্রফি প্রদর্শন—একাধিক কর্মসূচি ঘোষিত হয়। সবই উপযুক্ত ব্যবস্থা ছাড়া!

শেষ মুহূর্তে উৎসব পরিকল্পনা বাতিলের পরামর্শ দেওয়া হলেও না রাজ্য ক্রিকেট সংস্থা, না আরসিবি কর্তৃপক্ষ—কেউই তাতে কর্ণপাত করেনি। শুধুমাত্র ওপেন-বাস প্যারেড রদ হয়। বাকি সমস্ত অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ চলতে থাকে। আর তাতেই অনুমানের বাইরে উপচে পড়া দর্শক, অনুরাগীদের ভিড় (প্রায় ৩ লাখ) নিয়ন্ত্রণে নাকানিচোবানি খায় বেঙ্গালুরু পুলিশ। কার্যত দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকেন নিরাপত্তারক্ষীরা। হুড়োহুড়ি থেকে ধাক্কাধাক্কি। শেষমেশ পদপিষ্ট হওয়ার ঘটনা। যার বলি এগারোটি তরতাজা প্রাণ!

গতকাল দুর্ঘটনার পর আরসিবি কর্তৃপক্ষ দায় এড়িয়েছিল। আজ কিছুটা হলেও ব্যাকফুটে। বিশেষ করে বিসিসিআইয়ের সচিব থেকে আইপিএলের চেয়ারম্যান—প্রত্যেকে ফ্র্যাঞ্চাইজির কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলায় দায় চাপানোর বদলে এবার ড্যামেজ কন্ট্রোলে নামল বিরাট কোহলির টিম। ঘোষণা করা হয়েছে: পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা দেওয়া হবে। বাকি যারা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার খরচ বহন করতে তৈরি হবে ‘আরসিবি কেয়ার্স ফান্ড’।

সরকারি বিবৃতিতে বলা হয়, ‘গতকাল বেঙ্গালুরুর দুর্ভাগ্যজনক ঘটনা আরসিবি পরিবারকে ব্যথিত করেছে, যন্ত্রণা দিয়েছে। সম্মান ও সমবেদনার স্মারক হিসেবে আমরা মৃতদের প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেব। এর পাশাপাশি মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন যারা, তাঁদের পাশে দাঁড়াতে আরসিবি কেয়ার্স ফান্ড নামে একটি তহবিল গড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।‘

যদিও এতে বিপদ থেকে রেহাই মেলেনি। পদপিষ্টের ঘটনা ঘটার কিছুক্ষণ আগে বিজয় মিছিলের ডাক দিয়ে আরসিবির সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হয়। এই নিয়ে এবার সরকারি তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি উদযাপনের সঙ্গে যুক্ত কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাধিক শীর্ষ আধিকারিকের ভূমিকা যৌথভাবে খতিয়ে দেখছে বেঙ্গালুরু পুলিশ ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দল।


```