Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

‘কই, কেকেআর জেতার পর কলকাতায় তো দুর্ঘটনা হয়নি!’ পদপিষ্টের ঘটনায় বোর্ডের কাঠগড়ায় আরসিবি

পুলিশি আয়োজনের যা ব্যবস্থা ছিল, তাতে প্যারেড একবার চালু হলে কী পরিস্থিতি দাঁড়াত—তা কল্পনা করে শিউরে উঠছেন অনেকে!

‘কই, কেকেআর জেতার পর কলকাতায় তো দুর্ঘটনা হয়নি!’ পদপিষ্টের ঘটনায় বোর্ডের কাঠগড়ায় আরসিবি

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা

শেষ আপডেট: 5 June 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: স্থানীয় প্রশাসন ও আরসিবি শিবিরের মধ্যে যে সমন্বয়ের অভাব ছিল, অল্প সময়ে আয়োজনের কোনও সুরাহা না হওয়ার পরেও অনুষ্ঠান ঘোষিত হয়েছে এবং নির্ধারিত সূচি মাঝপথে বাতিল ও পরিবর্তনের জেরে যে ধোঁয়াশা বেড়েছে—পদপিষ্টের (Bengaluru Stampede) আসল কারণ হিসেবে একেই সামনে দাঁড় করিয়েছেন অনেকে।

যেমন, ওপেন-বাস প্যারেড (Open-bus Parade)। শহরের রাজপথ ধরে হুডখোলা বাসে ট্রফি নিয়ে বিজয় মিছিলে বেরোবেন বিরাট কোহলি (Virat Kohli), রজত পাটিদাররা (Rajat Patidar)। সকালে এমন খবর সামনে আসে। সেইমতো লোকজন ভিড় জমানো শুরু করে। হঠাৎ ভরদুপুরে সেই পরিকল্পনা বাতিল করা হয়। ফলে ধন্ধ আরও বাড়ে। পুলিশি আয়োজনের যা ব্যবস্থা ছিল, তাতে প্যারেড একবার চালু হলে কী পরিস্থিতি দাঁড়াত—তা কল্পনা করে শিউরে উঠছেন অনেকে!

এই ইস্যুতে শুধু আইপিএল চেয়ারম্যান (IPL Chairman) নয়, বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়াও (Devajit Saikia) মুখ খুলেছেন। তিনি বলেন, ‘যা ঘটেছে, খুব দুর্ভাগ্যজনক। এটাই আসলে জনপ্রিয়তার নেতিবাচক দিক। লোকজন ক্রিকেটারদের নিয়ে পাগল। তাই আয়োজকদের আরও ভালভাবে অনুষ্ঠান আয়জন করা উচিত ছিল। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। জখম হয়েছেন যাঁরা, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।‘

এরপর তিনি কলকাতার প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘যখন কেউ বিজয় উৎসবের এত বড় আয়োজন করে, তখন যথোপযুক্ত নিরাপত্তা, সুরক্ষার কথা মাথায় রাখা উচিত। কোথাও একটা না একটা ঘটতি নিশ্চিতভাবে হয়েছে। আইপিএলের এমন বর্ণময় পরিসমাপ্তির পর এটা এক ধরনের অ্যান্টি ক্লাইম্যাক্স! অতীতেও আইপিএল সেলিব্রেশন হয়েছে। যেমন, গত বছর কলকাতায়, যখন কেকেআর জিতল। কই, তখন তো এমন ঘটনা ঘটেনি!’

প্রশ্ন উঠছে, দোষারোপ-পাল্টা দোষারোপের পালা চলছে। ঘটতি কি পুলিশ বাহিনীর? ব্যর্থতা রাজ্য প্রশাসনের? নাকি আরসিবি কর্তৃপক্ষই অবিবেচক, দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে?

এর উত্তর কবে মিলবে বা আদৌ মিলবে কি না, কেউ জানে না। কিন্তু এগারোজন মৃতের পরিবারের চোখের জল… তা কখন শুকোবে? 


```