Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আরসিবির বিজয় উৎসবে বিশৃঙ্খলা, চিন্নাস্বামীর কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, আহত অন্তত ২৫

আইপিএল জয়ের উৎসব বদলে গেল বিষাদে। ট্রফি নিয়ে জয়োৎসবে বেরিয়েছিল আরসিবি দল৷ হাজির হয় ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে।

আরসিবির বিজয় উৎসবে বিশৃঙ্খলা, চিন্নাস্বামীর কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, আহত অন্তত ২৫

আরসিবি

শেষ আপডেট: 4 June 2025 19:44

দ্য ওয়াল ব্যুরোআইপিএল জয়ের উৎসব (IPL Champions) বদলে গেল বিষাদে। ট্রফি নিয়ে জয়োৎসবে বেরিয়েছিল আরসিবি (RCB)৷ হাজির হয় ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর বাইরে হাজির দর্শকদের ভিড়ে তৈরি বিশৃঙ্খলায় পদপিষ্ট (Stampede) হয়ে মারা গেলেন ১১ সমর্থক। বেসরকারি সূত্রের খবর, মৃতদের মধ্যে ছ’বছরের শিশুকন্যাও রয়েছে। আহত অন্তত ২৫। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বোরিং হাসপাতাল ও বৈদেহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হুড়োহুড়ি ও দুর্ঘটনার ঘটনার জেরে আরসিবি শিবির ওপেন-বাস প্যারেড (Open-bus Parade) ইতিমধ্যে বাতিল করেছে। বিরাট কোহলিরা স্টেডিয়ামে হাজির হয়েছে সাধারণ বাসে। বাইরে যখন চূড়ান্ত বিশৃঙ্খলা, মৃত্যুর ঘটনা ঘটেছে তখন মাঠের ভেতর উদযাপন চলছে! বিরাট সমর্থকদের সামনে ট্রফি মেলে ধরেছেন, হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন বাকি ক্রিকেটাররাও।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘অত্যধিক ভিড় ছিল। জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা জনতাকে নিয়ন্ত্রণ করার সময়ই পাইনি। উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘আমরা ৫ হাজার পুলিশকর্মীর ব্যবস্থা করেছিলাম। কিন্তু বাচ্চা বাচ্চা উৎসাহী ছেলেমেয়ের উপর লাঠি চালানোর নির্দেশ দিতে পারিনি।‘

এদিন বিকেলে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের বিমানবন্দরে এসে নামে টিম আরসিবি। সেখানে খেলোয়াড়দের স্বাগত জানাতে যান শিবকুমার। উচ্ছ্বসিত জনতাকে নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্তারা নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন। কিন্তু সকাল থেকে গোটা শহর জুড়ে ছিল তুমুল উন্মাদনা।

পদপিষ্ট হওয়ার ঘটনায় জুড়ে গিয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। কর্নাটকের কংগ্রেসি সরকারকে এই গণমৃত্যুর দায়ী ঠাউরেছে বিরোধী দল বিজেপি। দলের তরফে অমিত মালব্য একটি ট্যুইট করে লিখেছেন, ‘এই ট্র্যাজেডি অপরাধমূলক গাফিলতি। কংগ্রেস সরকার দু’হাতে রক্ত মেখেছে। শুধুমাত্র গাফিলতির কারণেই এতগুলি মানুষ জীবন দিয়েছেন। এটা কোনও দুর্ঘটনাই নয়, সরকারের দায়িত্বজ্ঞানহীনতা।‘ 


```