দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই ঐতিহাসিক সাফল্যের পর স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলি থেকে শুরু করে লাখো সমর্থকের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেষ আপডেট: 4 June 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই ঐতিহাসিক সাফল্যের পর স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলি থেকে শুরু করে লাখো সমর্থকের। বুধবার সেই জয় উদযাপনের কথা ছিল এক জাঁকজমকপূর্ণ ভিক্টরি প্যারেডের মাধ্যমে—যেখানে ওপেন-টপ বাসে ট্রফি নিয়ে বেরোতেন বিরাটরা। কিন্তু শেষমেশ ভক্তদের হতাশ করে বাতিল করা হল সেই প্যারেড।
#WATCH | Karnataka | #IPL2025 Champions #RoyalChallengersBengaluru arrives at a hotel in Bengaluru. #RoyalChallengersBengaluru clinched their first #IPL trophy yesterday after defeating Punjab Kings pic.twitter.com/UghL8tg0OW
— ANI (@ANI) June 4, 2025
ভিক্টরি প্যারেড কেন বাতিল হল?
RCB-র পরিকল্পনা ছিল দুপুর সাড়ে ৩টের সময় বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত একটি ওপেন-টপ বাস র্যালি করার। কিন্তু বেঙ্গালুরুর ভয়াবহ যানজট এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। শহরের ট্র্যাফিক পরিস্থিতি এমনিতেই চরমে, বিশেষত অফিস ছুটির সময়ে। তাতে প্যারেডের ফলে আরও বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নিতে হয়।
নতুন করে কীভাবে উদযাপন করবে RCB?
নতুন সূচি অনুযায়ী, কর্নাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পুরো RCB দল সরাসরি পৌঁছে যাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানেই হবে ট্রফি জয়ের সেলিব্রেশন অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও পাসধারীদের জন্য। বিকেল ৫টা থেকে শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান।
#WATCH | Karnataka: Amid loud cheers by its fans, #IPL2025 champions, Royal Challengers Bengaluru (RCB) arrives in Bengaluru. pic.twitter.com/PHjiO3ntkN
— ANI (@ANI) June 4, 2025
স্টেডিয়াম চত্বরে গাড়ি পার্কিংয়ের সুবিধা সীমিত, তাই ভক্তদের মেট্রো বা অন্যান্য গণপরিবহণ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত বেঙ্গালুরুর সেন্ট্রাল বিজ়নেস ডিস্ট্রিক্ট (CBD) অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। RCB-র প্রথমবারের আইপিএল জয়ে শহর জুড়ে খুশির জোয়ার বইলেও যানজটের বাস্তবতায় বদলে গেল উদযাপনের রূপ। তবে বিরাটদের হাতে ট্রফি উঠেছে—তাতেই আপাতত খুশি অনুরাগীরা।