Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কাঁদলেন শিশুর মতো, হেসে গড়ালেন ঠিক যেন দামাল কিশোর! জিতে পরিবার ও স্ত্রীকে ধন্যবাদ বিরাটের

প্রায় ৯১ হাজার দর্শকের জয়ধ্বনি আর উল্লাসে তখন থরথর করে কাঁপছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কান্না বদলেছে উৎসবে৷ এখন অনেকটাই ধাতস্থ বিরাট৷ সামনে একদল সাংবাদিক। বুম তাক করা। আর সেখানেই হৃদয়খোঁড়া আবেগ বাধাহীনভাবে বেরিয়ে এল। 

কাঁদলেন শিশুর মতো, হেসে গড়ালেন ঠিক যেন দামাল কিশোর! জিতে পরিবার ও স্ত্রীকে ধন্যবাদ বিরাটের

বিরাট কোহলি

শেষ আপডেট: 4 June 2025 21:08

দ্য ওয়াল ব্যুরো: মাঠের সিংহহৃদয়ও তাহলে কাঁদেন?

অন্তিম ওভারে জশ হেজলউডের প্রথম দুই বল মিস করার পর যখন লেখা হল ভবিতব্য, সবাই বুঝে গেল প্রথমবার আইপিএল (IPL 2025) খেতাব জিতবে পাঞ্জাব (PBKS) নয়, বেঙ্গালুরু (RCB)—তখন বাউন্ডারি লাইনের ধারে দাঁড়ানো বিরাট কোহলির (Virat Kohli) চোখের পাতা উঠল ভিজে। শেষতম বল অর্থহীনভাবে বাউন্ডারির ওপারে যাওয়ার পর ভেঙে পড়লেন কান্নায়।

ম্যাচ-শেষে উৎসবে মাতলেন। দু'হাতে মেলে ধরলেন ট্রফি। কিন্তু আইপিএলের অন্যতম স্মরণীয় দৃশ্য হিসেবে চিরকালীন রয়ে যাবে বিরাটের অশ্রুসজল চোখ৷ তাঁর অনবরত কান্না-লোকানোর চেষ্টা। প্রাপ্তমনস্ক ‘বিরাটে'র সঙ্গে অপরিণত ‘চিকু'র নিয়ত সংঘাত!

প্রায় ৯১ হাজার দর্শকের জয়ধ্বনি আর উল্লাসে তখন থরথর করে কাঁপছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কান্না বদলেছে উৎসবে৷ এখন অনেকটাই ধাতস্থ বিরাট৷ সামনে একদল সাংবাদিক। বুম তাক করা। আর সেখানেই হৃদয়খোঁড়া আবেগ বাধাহীনভাবে বেরিয়ে এল। বলে ফেললেন, ‘আমি মাঠে খুব বেশিবার কাঁদিনি৷ কিন্তু আজ নিয়ন্ত্রণ করা কঠিন।’ আবেগ আরও প্রবল হল খানিক বাদে। উচ্চারণ করলেন, ‘আমি জানি গত ১৮ বছর ধরে আমায় কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে৷ আমার যৌবন, আমার সেরা সময় এবং আমার অভিজ্ঞতা দলকে দিয়েছি।’

অষ্টাদশ এডিশনে আঠারো বছর বাদে আইপিএল জয়। প্রথমবারের জন্য। এই আশ্চর্য সমাপতনকে দু'হাত বাড়িয়ে গ্রহণ করেছেন বিরাট। জুড়ে দিয়েছেন আরও একটি ‘যোগ’। বলেছেন, ‘আজকের তারিখ পুরোটা জুড়লে দাঁড়ায় আঠারো (০৩-০৬-২০২৫=৩+৬+২+২+৫=১৮)। ঈশ্বরকে ধন্যবাদ। ভগবান আমায় যা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ৷ জীবনে যা কিছু অর্জন করেছি, আজকের জয় সেই তালিকায় থাকবে।’

কয়েক দিন আগে ক্রিকেট দুনিয়া যখন তাঁর অবসর নিয়ে বিহ্বলিত, তখন স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিরাট চলে যান বৃন্দাবন। প্রেমানন্দ মহারাজের আশ্রমে। আপদে-বিপদে, উত্থান-পতনে সব সময় স্ত্রীকে পাশে পেয়েছেন।

সাফল্যের ক্রান্তিলগ্নে তাই সহধর্মিণীর ভূমিকা নিয়ে বলতে গিয়ে আবেগে ধরে আসে বিরাটের গলা। বলেন, ‘গত ১১ বছর ধরে অনুষ্কা আমার জার্নির সাক্ষী৷ ও আমার যন্ত্রণা, সাফল্য, ব্যর্থতা, অনুভূতির বদল দেখেছে। সেই সঙ্গে আমার মা, ভাই, কোচ—সবাই গত ১৮ বছর ধরে সবকিছুর সাক্ষী। তাঁদের সাফল্য ছাড়া, অনুষ্কা যদি না আমার দৃষ্টিভঙ্গি ঠিক রাখত, আমার পরিবার সমর্থন না জোগাত, কোচ পাশে না দাঁড়াত—এসবের কিছুই সত্যি হত না। প্রতিদিন দায়বদ্ধতা দেখানোর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।’


```