Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় বাড়বে গরমের অস্বস্তি

সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা। একাধিক এলাকায় দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। 

Weather Update: দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় বাড়বে গরমের অস্বস্তি

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 July 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Update)। আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই ভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও জারি সতর্কতা। তবে গরমের অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া থাকবে। অর্থাৎ হাওয়া বদলের সম্ভবনা এখনই নেই।

সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা। একাধিক এলাকায় দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতেও।

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টি চলতে পারে।

উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ ভারী বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুর জেলায়। কালিম্পং-সহ পাহাড়ি এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

সপ্তাহের শেষভাগে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের উপরের তিন জেলা- জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কলকাতা (Kolkata Weather) ও আশেপাশের এলাকায় আগামী তিনদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শহরে অস্বস্তি থাকবে। বুধবার পর্যন্ত দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৬ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ৩.৬ মিলিমিটার।

এদিকে দেশের অন্যান্য রাজ্যেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রাজস্থান ও গুজরাতের কিছু এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মণিপুরেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, কঙ্কণ উপকূল, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ, সিকিম এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
 


```