Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উত্তরপ্রদেশের শিব মন্দিরে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ২ পুণ্যার্থীর

শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালতে গভীর রাত থেকেই ভিড় জলে বরাবাঁকি জেলার ঔশানেশ্বর মহাদেব মন্দিরে। আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কয়েকজন পুণ্যার্থীর গায়ে। চিৎকার করে ছুটতে থাকেন সকলে। 

উত্তরপ্রদেশের শিব মন্দিরে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ২ পুণ্যার্থীর

উত্তরপ্রদেশের মন্দিরে দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 July 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশ। মন্দিরের ভিতর হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দুই পুণ্যার্থীর (Uttar Pradesh Stampede)। শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালতে গভীর রাত থেকেই ভিড় জমে বরাবাঁকি জেলার ঔশানেশ্বর মহাদেব মন্দিরে (Avshaaneshwar Mahadev Temple in Barabanki)। আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কয়েকজন পুণ্যার্থীর গায়ে। চিৎকার করে ছুটতে থাকেন সকলে। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হন অনেকেই। এখনও পর্যন্ত মৃত্যু ২ জনের। আহতের সংখ্যা বহু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে বলে চিৎকার করে ওঠেন কয়েকজন। এরপরই প্রাণ বাঁচাতে মন্দির প্রাঙ্গণের এদিক ওদিক ছুটতে থাকেন সকলে। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মন্দির চত্বরে। চারিদিক অশান্ত হয়ে ওঠে।

জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'রাতের দিকে পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিচ্ছিলেন। তখনই একটি বাঁদর বিদ্যুতের খোলা তারের উপর ঝাঁপ দেয়। তার জেরে তারটি ছিঁড়ে মন্দিরের টিনের চালের উপর পড়ে। সেই ধাতব ছাউনি দিয়েই ছড়িয়ে পড়ে বিদ্যুৎ। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

এখনও পর্যন্ত মৃতদের নাম প্রকাশ্যে আনা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, যাঁরা এই ঘটনার জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রাবণ মাসে সোমবার উপলক্ষে ঔশানেশ্বর মহাদেব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল অনেকটাই বেশি। রবিবার রাত থেকেই ভক্তরা সেখানে ভিড় জমিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, মন্দিরে বিদ্যুতের তার ও সংযোগ নিয়ে আগে থেকে সতর্কতা নেওয়া হয়নি বলেই এই বিপত্তি।

রবিবার  উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়াতেই আতঙ্ক ছড়ায়, তার জেরেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে গতকাল সকালবেলায় ঘটে যায় এই বিপর্যয় (Stampede At Haridwar's Mansa Devi Temple)।

হরিদ্বার জেলার পুলিশ সুপার পরমেন্দ্র সিং ডোবাল জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্দির চত্বরে বিদ্যুৎপৃষ্ট হওয়ার গুজব রটেছিল। এরপরই আতঙ্কে মানুষজন ছুটোছুটি শুরু করে। সেই ধাক্কাধাক্কির মধ্যেই অনেকে পড়ে যান ও পদপিষ্ট হন।' 


```