খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘরে তল্লাশি চালিয়ে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ফলে মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন দম্পতি। কী কারণে আত্মঘাতী হয়েছেন তাঁরা তা এখনও স্পষ্ট নয়।

দিল্লিতে উদ্ধার জোড়া দেহ
শেষ আপডেট: 28 July 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লিতে দুই বাঙালির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল। ঘর থেকে উদ্ধার হয়েছে দম্পতির ঝুলন্ত দেহ (Couple's body found)। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে আত্মহত্যা নাকি দু'জনের মৃত্যুর পেছনে রয়েছে অন্য কারণ, তা জানার চেষ্টা চলছে (Delhi double death case)।
পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা দেবু ভৌমিক ও মল্লিকা ভৌমিক। কর্মসূত্রে দিল্লির করোলবাগে একটি ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি। সেখানেই একটি সোনার দোকানে কাজ করতেন দেবু। জানা যায়, এদিন সকালে দেবু কাজে না গেলে দোকানের এক কারিগর তাঁকে ডাকতে আসেন। অনেকবার ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয়নি। এদিকে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকলে দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পান ওই ব্যক্তি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘরে তল্লাশি চালিয়ে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ফলে মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন দম্পতি।
স্থানীয়রা জানিয়েছেন, গত ৪ মাস ধরে করোলবাগের ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন দেবু ও মল্লিকা। তাঁদের একটি সাত বছরের মেয়ে আছে, সে এখন দাসপুরে থাকে। তাঁদের কথায়, ওই দম্পতি বেশ হাসিখুশি ছিলেন। গত কয়েকদিনে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি। তাহলে কেন আত্মহত্যা করলেন তা নিয়ে সংশয় রয়েছে।