পুলিশকে দেওয়া অভিযোগে তরুণী জানিয়েছেন, শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় জোর করে একটি গাড়িতে তাঁকে তুলে অপহরণ করা হয়। এরপর তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 July 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত গাড়িতে তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ মহারাষ্ট্রের পুনেতে। পরে গভীর রাতেই তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে পালায় তিন অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে (Woman was allegedly abducted and raped in a moving car)। তবে ঠিক কতজন অভিযুক্ত ছিল, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে তরুণী বাড়ি ফিরছিলেন। সেইসময়েই কয়েকজন তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। অভিযোগ, চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করা হয়। নির্জন জায়গায় গিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে।
পুলিশকে দেওয়া অভিযোগে তরুণী জানিয়েছেন, শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় জোর করে একটি গাড়িতে তাঁকে তুলে অপহরণ করা হয়। এরপর তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
লোনাভলা থানায় (Lonavala City Police Station) অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তিনি বলেন, 'তাঁকে তুংগারলির একাধিক জায়গায় ঘোরানো হয় এবং একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তারপর শনিবার ভোররাতে তাঁকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।'
অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করা হয়। তবে তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, পুলিশ জানিয়েছে, তরুণী প্রথমে দাবি করেছিলেন, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে অপহরণ করে গণধর্ষণ করে।
কিন্তু পরে তদন্তে দেখা যায়, গাড়িতে একজনই ছিল। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে ধর্ষণের অভিযোগের সময় এবং জায়গা অনুযায়ী অভিযুক্ত একাই ছিল এবং তরুণীর পূর্বপরিচিতও ছিল। অভিযোগের সমস্ত দিক ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে বলেই জানিয়েছে পুলিশ।