Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিদ্বারের মন্দিরে পদপিষ্টকাণ্ড: বাড়তে পারে মৃতের সংখ্যা, কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা?

সকাল ৯টা নাগাদ পৌঁছায় পুলিশ কন্ট্রোল রুমে দুর্ঘটনার খবর দেওয়া হয়। দ্রুত একটি পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, মন্দিরের সিঁড়ির কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

হরিদ্বারের মন্দিরে পদপিষ্টকাণ্ড: বাড়তে পারে মৃতের সংখ্যা, কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা?

হরিদ্বারের মন্দিরে পদপিষ্টকাণ্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: হরিদ্বারের বিখ্যাত মনসাদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাতজনের। আহত একাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়াতেই আতঙ্ক ছড়ায়, তার জেরেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে রবিবার সকালবেলায় ঘটে যায় এই বিপর্যয় (Stampede At Haridwar's Mansa Devi Temple)।

হরিদ্বার জেলার পুলিশ সুপার পরমেন্দ্র সিং ডোবাল জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্দির চত্বরে বিদ্যুৎপৃষ্ট হওয়ার গুজব রটেছিল। এরপরই আতঙ্কে মানুষজন ছুটোছুটি শুরু করে। সেই ধাক্কাধাক্কির মধ্যেই অনেকে পড়ে যান ও পদপিষ্ট হন।'

সকাল ৯টা নাগাদ পৌঁছায় পুলিশ কন্ট্রোল রুমে দুর্ঘটনার খবর দেওয়া হয়। দ্রুত একটি পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, মন্দিরের সিঁড়ির কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ, দমকল বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) মিলিয়ে মোট ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

বর্তমানে মন্দির চত্বরের পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করছে। এই ঘটনার পরই গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। রাজ্যের এসডিআরএফ, স্থানীয় পুলিশ ও অন্যান্য দলগুলি উদ্ধারকাজে নেমে পড়েছে।'

তিনি আরও লেখেন, 'আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। মা মনসাদেবীর কাছে আমি প্রার্থনা করছি, যেন সকল ভক্ত নিরাপদে থাকেন।' জানা গিয়েছে, শ্রাবণ মাসে প্রতি বছরই হরিদ্বারের হর কী পৌড়ি এবং মানসাদেবী মন্দিরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। এবারও তার ব্যতিক্রম হয়নি।

চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরে ঢোকার জন্য ভক্তরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আচমকা ঠেলাঠেলি শুরু হয়। কেউ কেউ বিদ্যুৎপৃষ্ট হওয়ার গুজবে আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেন, ফলে এই দুর্ঘটনা ঘটে যায়।


```