Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

Weather Update: বুধে কলকাতায় শুষ্ক আবহাওয়া, বইবে ঠান্ডা হাওয়া! রাত পেরোলেই বৃষ্টি বাড়বে বাংলায়

আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

Weather Update: বুধে কলকাতায় শুষ্ক আবহাওয়া, বইবে ঠান্ডা হাওয়া! রাত পেরোলেই বৃষ্টি বাড়বে বাংলায়

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 March 2026 09:55

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতের কালবৈশাখীর ঝড়ের (Kalbaishakhi) পর এখনও স্বস্তির হাওয়া বইছে বাংলায়। ঝড়-বৃষ্টির দাপটে এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, ফলে কয়েক দিনের তীব্র গরম থেকে খানিকটা রেহাই পেয়েছেন মানুষ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমেছে এবং মঙ্গলবার দিনের তাপমাত্রাও প্রায় সাড়ে ৩ ডিগ্রি কম ছিল (Weather update)। ফলে গরম অনেকটাই কমে আরাম মিলেছে।

তবে আজ, অর্থাৎ বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal Weather Today) বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কলকাতা (Kolkata Weather Today), উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি প্রায় হবে না বললেই চলে। সারাদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। যদিও দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিক বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাওই আজ ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস নেই।

আবহাওয়ার (Weather Forecast) বড় পরিবর্তন আসতে পারে বৃহস্পতিবার থেকে। আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। তাই বাইরে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুক্রবারও একই ধারা বজায় থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষেও, অর্থাৎ শনিবার ও রবিবার অধিকাংশ জেলাতেই এমনই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুরো সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গবাসীদের বৃষ্টির কথা মাথায় রেখে চলার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 


```