Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাংলায় ধেয়ে আসছে 'মিনি' কালবৈশাখী! দক্ষিণে কমলা সতর্কতা, সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি চলবে উত্তরেও

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও (Orange Alert) জারি করেছে আবহাওয়া দফতর। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। 

বাংলায় ধেয়ে আসছে 'মিনি' কালবৈশাখী! দক্ষিণে কমলা সতর্কতা, সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি চলবে উত্তরেও

আবহাওয়া পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 March 2026 07:30

দ্য ওয়াল ব্যুরো: বসন্তের মিষ্টি আমেজের মধ্যেই রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে অকাল বৃষ্টি (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা বিপুল জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহ মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে (West Bengal Weather) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়তে চলেছে। কলকাতায় (Kolkata Weather Today) আপাতত পরিস্থিতি স্থিতিশীল থাকলেও জেলাগুলির দিকে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া ও দমকা বৃষ্টিপাত- যার প্রকৃতি অনেকটা কালবৈশাখীর মতো।

সোমবার সন্ধের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে, সঙ্গে ঘন ঘন বজ্রবিদ্যুতের শব্দ। এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের (North Bengal Weather) একাধিক জেলায় ২১ মার্চ পর্যন্ত আবহাওয়া অস্থির থাকবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৫ ও ১৬ মার্চ বিশেষ সতর্কতা জারি রয়েছে-

  • দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
  • কিছু এলাকায় ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে
  • বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে

উত্তরবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার এই দাপট পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা না বাড়ালেও, পাহাড়ের ঢালু রাস্তা ও চা-বাগান এলাকায় কর্মীদের কাজে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গে ‘হলুদ সতর্কতা’, বইতে পারে থান্ডারস্কোয়াল

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও (Orange Alert) জারি করেছে আবহাওয়া দফতর। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

আগামী সপ্তাহেও ঝড়-বৃষ্টির দাপট থাকতে পারে বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এলাকায় ঘণ্টায় ৫০–৭০ কিমি গতির দমকা হাওয়া বইতে পারে। বীরভূমের কিছু অংশে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

১৭ মার্চের পর দমকা হাওয়ার তীব্রতা কিছুটা কমলেও ২১ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষয়ক্ষতির আশঙ্কা

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে—

  • মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে
  • নিচু এলাকায় সাময়িক জল দাঁড়িয়ে যানজটের আশঙ্কা
  • কাঁচা বাড়ি, অস্থায়ী দোকান বা কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে
  • সাধারণ মানুষকে বাইরে বেরোনোর সময় সতর্ক থাকার, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

```