Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ধেয়ে আসছে কালবৈশাখী, কিছুক্ষণের মধ্যেই কি ভিজতে চলেছে কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে হঠাৎই আকাশের রঙ পাল্টে যায়। সূর্য মুখ লুকায় মেঘের আড়ালে। ধীরে ধীরে আকাশ ছেয়ে ফেলে কালো মেঘ। একটু করে নড়তে শুরু করে গাছের পাতা। তারপরই হঠাৎই ধেয়ে এল ধুলো ঝড়। বেগ ৫০-৬০ কিমি ছাড়িয়ে গেল। সঙ্গে ঝমঝমিয়ে

ধেয়ে আসছে কালবৈশাখী, কিছুক্ষণের মধ্যেই কি ভিজতে চলেছে কলকাতা

শেষ আপডেট: 22 May 2022 11:54

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে হঠাৎই আকাশের রঙ পাল্টে যায়। সূর্য মুখ লুকায় মেঘের আড়ালে। ধীরে ধীরে আকাশ ছেয়ে ফেলে কালো মেঘ। একটু করে নড়তে শুরু করে গাছের পাতা। তারপরই হঠাৎই ধেয়ে এল ধুলো ঝড়। বেগ ৫০-৬০ কিমি ছাড়িয়ে গেল। সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। বেশ কয়েকদিনের গুমোট ভাবটা নিমেষে উধাও। শনিবারের মত রবিবারও একই রকম চিত্র দেখতে পারেন কলকাতাবাসী (Kolkata)! হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। (Weather Update)

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত একইভাবে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। যার ফলে তীব্র তাপদাহের হাত থেকে নিস্তার পাবে দক্ষিণ বঙ্গের একাধিক জেলার মানুষ। কমবে তাপমাত্রাও। বইবে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। (Wether update)

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও কোচবিহার ও আলিপুরদুয়ারে একইরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (Weather)। সেই কারণেই এই ঝড়বৃষ্টি। ধীরে ধীরে মৌসুমী বায়ু এগিয়ে আসছে বাংলার দিকে। বর্ষা এবছর আগেভাগেই ঢুকে পড়বে। জ্যৈষ্ঠেই বর্ষার আগমন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

একদিকে ঋণের পাহাড়, অন্যদিকে পাহাড়চুড়ো! পিয়ালীর এভারেস্ট সামিট যেন টানটান স্নায়ুযুদ্ধ


```