Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather: বিশ্বকর্মা পুজোয় রোদ-বৃষ্টির খেলা চলবে দক্ষিণবঙ্গে, বর্ষণের দাপট বাড়বে উত্তরে

কলকাতায় (Kolkata Weather) আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কম। 

Weather: বিশ্বকর্মা পুজোয় রোদ-বৃষ্টির খেলা চলবে দক্ষিণবঙ্গে, বর্ষণের দাপট বাড়বে উত্তরে

ছবি- এআই

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 September 2025 09:37

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগর থেকে ক্রমাগত প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। বিশেষ করে উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বর্ষণ হচ্ছে। দক্ষিণবঙ্গেও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামছে। এরফলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলছে রাজ্যবাসীর। আজ, বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায় (Weather Forecast in Bengal)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে থাকতে পারে, যা শহরে আর্দ্রতার সঙ্গে মিলিয়ে কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে। তবে বৃষ্টি হলে আবহাওয়া স্বস্তিদায়ক হবে।

উত্তরবঙ্গের (North Bengal Weather) ছ'টি জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টি, অন্য পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তবে সপ্তাহান্তে উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।

কলকাতায় (Kolkata Weather) আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

সর্বমোট, দক্ষিণবঙ্গের নাগরিকরা হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার জন্য সতর্ক থাকুন। উত্তরের কয়েকটি জেলার বাসিন্দাদের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস। যাতায়াত ও বাইরে কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। তবে এইভাবে বৃষ্টি চললে পুজোর কেনাকাটার প্ল্যান মাটি হবে বলেই মনে করা হচ্ছে। 


```