Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather: ছাতা মাথায় পুজো পরিক্রমা? খেলা দেখাচ্ছে আবহাওয়া, আলিপুর যা জানাল..

পুজোর আগে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তুমুল আবহাওয়ার মুড সুইং। কখনও রোদ, কখনও ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস জানাল বিস্তারিত।

Weather: ছাতা মাথায় পুজো পরিক্রমা? খেলা দেখাচ্ছে আবহাওয়া, আলিপুর যা জানাল..

এআই দিয়ে তৈরি ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 15 September 2025 09:49

দ্য ওয়াল ব্যুরো: আজ সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। কোথাও টিপটিপ বৃষ্টি তো কোথাও আবার ঝেঁপে। একইসঙ্গে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। পুজোর মুখে আবহাওয়ার এই বদলকে নিয়ে বিরক্ত বাঙালিরা। কেমন থাকবে পুজোর পাঁচটা দিন, সেনিয়ে কৌতুহলের শেষ নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত এই রকমই আবহাওয়া থাকবে। কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় সোমবার ও মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও বৃষ্টি হবে।

বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ওই দিনগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে দফতর। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। কলকাতাতেও সপ্তাহজুড়ে একই  আবহাওয়া থাকবে।

আলিপুরের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার পুরুলিয়াতে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, যেখানে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।


```