মহালয়ার রবিবার বৃষ্টিতে ভেস্তে গেল শপিংয়ের প্ল্যান। তবে মন খারাপ নয়, ঘরে বসেই অনলাইনে সারুন পুজোর শপিং। কোথায় কত ছাড় আর কী অফার চলছে, জেনে নিন বিস্তারিত।
.jpeg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 September 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: মহালয়া মানেই পুজোর কাউন্টডাউন শুরু। প্রতিবারের মতো এবারও শপিং মল, বাজারে ভিড় জমাতে তৈরি ছিলেন অনেকে। কিন্তু মহালয়ার আগে শেষ রবিবারে শপিংয়ের সব প্ল্যান ভেস্তে দিল বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে সকাল থেকে হালকা বৃষ্টিতে থমকে গেল অনেকের কেনাকাটার প্ল্যান। মন খারাপের কিছু নেই। কারণ, এখন তো ঘরে বসেই চলতে পারে পুজোর ধুমধাড়াক্কা শপিং।
অনলাইন শপিং সাইটগুলিতে পুজো উপলক্ষে চলছে একাধিক অফার। পোশাক থেকে শুরু করে জুতো, ব্যাগ, গয়না, সবেতেই মিলছে নজরকাড়া ছাড়। কিনবেন বাড়ি বসে, পেয়েও যাবেন বাড়ি বসেই। জল-কাদা-ঘামে লুটোপুটির চাপ নেই। কোথায় কী অফার মিলছে, সন্ধান রইল দ্য ওয়ালে।
অ্যামাজন
‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’ সেল শুরু হচ্ছে ২৩ তারিখ। প্রাইম মেম্বারটা আর্লি অ্যাকসেস পাবেন। যা যা পছন্দ কার্টে আজই সেভ করে রাখুন। প্রচুর অফার পাওয়া যাবে। কার্টে থাকা জামা-কাপড়ের অধিকাংশের দাম কমে যেতে পারে। আগে থেকে সেভ করে রাখুন, হাতছাড়া হওয়ার আগে ২৩ তারিখ রাত ১২টা হলেই কিনে ফেলুন।
সংস্থা দাবি করছে, শাড়ি, কুর্তি, ড্রেসে মিলবে ৪০-৬০% পর্যন্ত ছাড়। ইলেকট্রনিক গ্যাজেটেও মিলবে স্পেশ্যাল ফেস্টিভ সেল।
ফ্লিপকার্ট
একদিকে যখন অ্যামাজন বিপুল পরিমাণ ছাড় নিয়ে হাজির হয়েছে, অন্যদিকে তখন ফ্লিপকার্টে শুরু হচ্ছে 'বিগ বিলিয়ন ডেজ।' ফ্যাশন ও লাইফস্টাইল প্রোডাক্টে ৫০-৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্যাজেটেও থাকবে একগুচ্ছ অফার। ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে। কার্টে সেভ করে রাখুন আজই। প্লাস মেম্বাররা নজরকাড়া অফার পাবেন।
মিন্ত্রা
পুজো ফ্যাশনের অন্যতম সেরা ঠিকানা মিন্ত্রা। ২০ তারিখ থেকে শুরু হচ্ছে 'বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল।' তিনগুন বেশি অফার পাওয়া যাবে এই সময়ে। ব্র্যান্ডেড পোশাকে পাওয়া যাবে ৪০ থেকে ৮০% ছাড়। সঙ্গে আছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারও।
আজিও
আজ সন্ধে ৬টা থেকে শুরু হচ্ছে 'সুপার আওয়ার ডিল।' তলবে রাত ২টো পর্যন্ত। ট্রেন্ডি পোশাকের জন্য আজিওর অফার এখন হটকেক। পুজো কালেকশনে ৫০-৭০% ছাড়, সঙ্গে ব্যাঙ্কের কার্ডেও অফার পাওয়া যাবে।
নাইকা
মেকআপ-স্কিনকেয়ারে এখন চলছে ‘ফেস্টিভ ফিভার’। লিপস্টিক, ফাউন্ডেশন, স্কিন সিরামে পাওয়া যাবে ৩০ থেকে ৬০% পর্যন্ত ছাড়।
টাটা ক্লিক
স্মার্টফোন, ঘড়ি, ব্যাগে মিলছে আকর্ষণীয় ছাড়। ফ্যাশন প্রোডাক্টেও চলছে ফ্ল্যাট ডিসকাউন্ট।
লোকাল ব্র্যান্ড যেমন‘বম্বে শপিং মল’, ‘ফ্যাবইন্ডিয়া’, ‘বঙ্গ বুটিক’-এর ওয়েবসাইটেও চালু হয়েছে বিশেষ পুজো ছাড়।
তাহলে বৃষ্টি আর প্ল্যান ভেস্তে যাওয়ার চিন্তা বাদ দিন। মোবাইল বা ল্যাপটপে বসে এক ক্লিকে সেরে ফেলুন পুজোর কেনাকাটা।