Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বিরতি শেষ, আজ থেকেই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে যাবে পুজোর শপিং!

বুধবার ও বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা অস্থির থাকবে। এই দু'দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বিরতি শেষ, আজ থেকেই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে যাবে পুজোর শপিং!

আবহাওয়া (ফাইল চিত্র)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 September 2025 09:10

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই চারপাশ জুড়ে ঢাকের শব্দে মুখরিত হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব। শহর থেকে মফস্বল, সর্বত্রই শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। কোথাও প্যান্ডেল সাজানোর কাজ পুরোদমে চলছে, কোথাও আবার বাজারে ভিড় জমছে কেনাকাটায়। তবে উৎসবের আমেজের মধ্যেই বৃষ্টি কিছুটা বাধা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of Bengal)।

হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Forecast), সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন, তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবারও প্রায় একই চিত্র দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

বুধবার ও বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা অস্থির থাকবে। এই দু'দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, শনিবার পর্যন্ত এই দুই জেলায় টানা বৃষ্টি হতে পারে, যা উৎসবের আনন্দে জল ঢালতে পারে।

সব মিলিয়ে, প্যান্ডেল সাজানো থেকে শুরু করে কেনাকাটার উন্মাদনা, সবকিছুর সঙ্গেই এখন যুক্ত হয়েছে আকাশের অনিশ্চয়তা। তবে আবহাওয়া দফতরের বার্তা, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকলেই নিরাপদে উৎসব উপভোগ করা সম্ভব।


```