Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

পুজোর আগে অ্যাক্রোপলিস মলে শুরু হল শপিং ফেস্ট, তারকারা উন্মোচন করলেন বিশেষ গান ও অফার

দুর্গাপুজোর আগে অ্যাক্রোপলিস মলে শুরু শপিং পে টপিং ৪.০ অফার। একদিনে ১৫,০০০ টাকার কেনাকাটায় থাকছে ট্রলি ব্যাগ ও ক্রস ব্যাগের পুরস্কার। উদ্বোধনে হাজির ছিলেন যীশু, সৌরভ, দর্শনা।

 

পুজোর আগে অ্যাক্রোপলিস মলে শুরু হল শপিং ফেস্ট, তারকারা উন্মোচন করলেন বিশেষ গান ও অফার

অ্যাক্রোপলিস মলে শুরু শপিং পে টপিং ৪.০ অফার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 September 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। উৎসবের এই মরসুমে ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে অ্যাক্রোপলিস মল। সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে মলের পক্ষ থেকে 'শপিং পে টপিং ৪.০' অফারটির উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত, সৌরভ দাস, দর্শনা বণিক এবং ইন্দ্রাশিস রায় সহ রাহুল মজুমদার ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই তারকারা নিজেদের প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস'-এর অধীনে দুর্গাপূজার বিশেষ গান 'দুর্গা মা এসেছে'-ও একই মঞ্চ থেকে প্রকাশ করেছেন।

অ্যাক্রোপলিস মলের এই নতুন অফারের অধীনে, গ্রাহকরা একদিনে ১৫,০০০ টাকার কেনাকাটা করলে নিশ্চিত উপহার হিসেবে একটি স্টাইলিশ ট্রলি ব্যাগ এবং একটি ক্লাসি ক্রস ব্যাগ পাবেন।

প্রতি অতিরিক্ত ১৫,০০০ টাকার কেনাকাটায় ক্রেতাদের জন্য থাকছে আরও বেশি উপহার। এই বিশেষ অফারটি স্টক থাকা পর্যন্ত চলবে।

এই উপলক্ষে মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু বলেন, "অ্যাক্রোপলিস মলে সবসময় সেরা মানের ব্র্যান্ডগুলো থাকে। 'শপিং পে টপিং' অফারটি এই নিয়ে চার বছর ধরে চলছে। এই বছর আমরা প্রতি ১৫,০০০ টাকার কেনাকাটায় পুরস্কার দিচ্ছি। কেনাকাটার পরিমাণ দ্বিগুণ করলে পুরস্কারও দ্বিগুণ হবে। আমরা নিশ্চিত যে, আমাদের এই পুজো অফার গ্রাহকদের কেনাকাটা করতে আরও বেশি উৎসাহিত করবে।"


```