Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Durga Puja 2025: রোদ-বৃষ্টি-ঘামেও টিকবে সাজ, এই ট্রিকসে এবার পুজোয় হবে বাজিমাত

রোদ-বৃষ্টি-ঘামেও টিকবে সাজ, পুজোয় উজ্জ্বল লুকের সহজ টিপস

 

Durga Puja 2025: রোদ-বৃষ্টি-ঘামেও টিকবে সাজ, এই ট্রিকসে এবার পুজোয় হবে বাজিমাত

ছবিটি এআই দিয়ে তৈরি (দ্য ওয়াল)

গার্গী দাস

শেষ আপডেট: 11 September 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, রোদ-বৃষ্টির খেলা চলবে এবার। তাই ঠাকুর দেখতে বেরোনোর আগে সাজগোজের বাড়তি চিন্তা থাকছেই। ঘাম বা হঠাৎ বৃষ্টির ঝাপটায় মেক আপ যেন নষ্ট না হয়, এই নিয়েই টিপস দিলেন শহরের মেক আপ আর্টিস্টরা।

ঠিক কী কী মাথায় রাখতে হবে মেকআপের সময়, কীভাবে মেকআপ করলে তা থেকে যাবে অনেক্ষণ, আবার অস্বস্তিও হবে না। জেনে নিন-

বেস মেক আপ হালকা রাখুন

মেক আপ আর্টিস্ট ঋতুপর্ণা দত্ত বললেন, 'ঘাম বা বৃষ্টিতে ভারী ফাউন্ডেশন গলে যেতে পারে। তাই ওয়াটার-বেসড বা ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন। হালকা কনসিলার লাগালেই ফ্রেশ দেখাবে।'

ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ব্যবহার করুন

আইলাইনার, মাস্কারা, এমনকি লিপস্টিক, সবই চেষ্টা করুন ওয়াটারপ্রুফ ব্যবহার করতে। এতে বৃষ্টি বা ঘাম কোনও কিছুর প্রভাব পড়বে না।

সেটিং স্প্রে আবশ্যক

মেক আপ সেট করতে একটি ভাল সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে ঘাম হলেও মেক আপ নষ্ট হবে না।

হেয়ারস্টাইলে সহজ থাকুন

পুজোর ভিড়ে চুল খোলা রাখলে ফ্রিজি হয়ে যেতে পারে। বান বা পনিটেল বেস্ট অপশন। চাইলে ট্রেন্ডি হেয়ার ক্লিপ দিয়ে স্টাইল করতে পারেন।

লিপস্টিক ম্যাট রাখুন

গ্লসি লিপস্টিক বৃষ্টিতে ছড়িয়ে যেতে পারে। ঘাম মুছতে গিয়ে ঘেঁটে ঘ-ও হতে পারে। সেই সব ঝঞ্ঝাট দূরে রেখে ম্যাট লিকুইড লিপস্টিক ব্যবহার করুন।

ব্যাগে রাখুন টাচ-আপ কিট

কমপ্যাক্ট, ব্লটিং পেপার আর একটি লিপস্টিক রাখুন ব্যাগে। হঠাৎ বৃষ্টির পর হাতের কাছে থাকা ছোটখাটো টাচ-আপ কাজে আসবে।

শহরের আরেক মেক আপ আর্টিস্ট তিথি চক্রবর্তী বললেন, 'পুজোর দিনে মেক আপ মানেই লাইটওয়েট। যত কম প্রোডাক্ট, তত লং-লাস্টিং হবে।'


```