Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রোদ-বৃষ্টির খেলা চলবে রাজ্যজুড়ে, পুজোর আগে কি আবহাওয়ায় কোনও উন্নতি হবে? যা বলছে হাওয়া অফিস

দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা বেশি থাকলেও উত্তরবঙ্গে শুরু হয়েছে ভারী বর্ষণ। বুধবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।

রোদ-বৃষ্টির খেলা চলবে রাজ্যজুড়ে, পুজোর আগে কি আবহাওয়ায় কোনও উন্নতি হবে? যা বলছে হাওয়া অফিস

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 September 2025 09:20

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে (West Bengal) বৃষ্টি বহাল থাকবে ঠিকই কিন্তু সব জায়গা একই সময়ে ভিজবে না। হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী এমনটা বলা যেতে পারে। তবে দুর্গাপুজোর (Durga Puja) সময় যে ১০০ শতাংশ বৃষ্টিপাত হতে চলেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটাই স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব পাকিস্তানে থাকা গভীর নিম্নচাপ (Low Depression) ক্রমশ শক্তি হারিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা বেশি থাকলেও উত্তরবঙ্গে শুরু হয়েছে ভারী বর্ষণ। বুধবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আলিপুর দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় একাধিক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে, তবে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।

বুধবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি প্রবল। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টিহীন সময়ে অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, অন্ধ্রপ্রদেশ উপকূল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার ও তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


```