Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: মঙ্গলেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন! সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী সাতদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Weather Update: মঙ্গলেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন! সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 June 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দু'দিনের মধ্যেই (Monsoon Update)। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়ে উঠেছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু অংশে মৌসুমী অক্ষরেখার প্রভাব পড়বে। পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু বিস্তার ঘটাবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও গুজরাটের আরও কিছু অংশে।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী সাতদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও সেই গতি পৌঁছতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত। ঝড়বৃষ্টির (Thunder Storm) সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy rain Forecast) আরও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির দাপট দেখা দিতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও।

উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার প্রবল বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং ও কালিম্পং। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।

সোম ও মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃহস্পতি ও শুক্রবার আরও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং ও দিনাজপুর দুই জেলাতেও।


```