Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

প্রাণের ঝুঁকি নিয়ে... হস্টেলে বিমান ভেঙে পড়ার পরে ছুটে আসা পড়ুয়ার দলকে কুর্নিশ করছে সকলে

আমদাবাদের বিমানবন্দর থেকে টেকঅফের কয়েক সেকেন্ডের মধ্যেই জুনিয়র চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। সেইসময় ক্যান্টিনে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছিল। 

প্রাণের ঝুঁকি নিয়ে... হস্টেলে বিমান ভেঙে পড়ার পরে ছুটে আসা পড়ুয়ার দলকে কুর্নিশ করছে সকলে

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 June 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর যখন চারপাশে আতঙ্ক, আর্তনাদ আর কালো ধোঁয়ার অন্ধকার, তখন বহু মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিলেন। কিন্তু ঠিক সেই সময়, নিজেদের জীবনের তোয়াক্কা না করে ধ্বংসস্তূপের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন- কেবল অন্যদের বাঁচানোর জন্য।

আমদাবাদের বিমানবন্দর থেকে টেকঅফের কয়েক সেকেন্ডের মধ্যেই জুনিয়র চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। সেইসময় ক্যান্টিনে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছিল। এক লহমায় এলাকাটি 'মৃত্যুপুরী'তে পরিণত হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তবে তাঁদের পাশাপাশি হস্টেলের অন্যান্য ছাত্ররাও এগিয়ে আসেন  (Ahmedabad Plane Crash) ।

এক প্রত্যক্ষদর্শী পড়ুয়া জানান, 'আমি ঘটনাস্থল থেকে মাত্র ৪০ সেকেন্ড দূরে ছিলাম। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বন্ধুকে ফোন করি, তারপর আমরা কয়েকজন মিলে আহতদের বাইরে বের করে আনতে শুরু করি। কিছু বন্ধুও ভেতরে ছিল। আমরা সিলিন্ডারগুলো সরিয়ে ফেলি যাতে বিস্ফোরণ না ঘটে। আগুনও নেভানোর চেষ্টা করি, কিন্তু অগ্নিনির্বাপক যন্ত্রটা ঠিকমতো কাজ করছিল না।'

এই ছাত্রদের দ্রুততা ও সাহসিকতা আরও বড় বিপর্যয়কে আটকাতে সাহায্য করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ভয়ের পরোয়া না করে, নিজেদের বন্ধু ও অচেনা মানুষদের টেনে বের করে আনা, আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়া, এসবই ছিল নিঃস্বার্থ মানবিকতার নজির।

গত বৃহস্পতিবার অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি (Air India Plane Crash) দুপুর ১টা ৩৮ মিনিটে আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। টেক অফের পাঁচ মিনিটের মধ্যেই তা গুজরাতের মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজ সিভিল হাসপাতালের আবাসিক জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ১০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর।

দুর্ঘটনাগ্রস্ত বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে কেবল একজন যাত্রী প্রাণে বেঁচেছেন। তিনি আমদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ২৪১ জন যাত্রী-সহ দুই পাইলট এবং কেবিন ক্রুদের মৃত্যু নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া।

বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ (One Crore Aid) দেবে টাটা গোষ্ঠী (Tata)। পাশাপাশি তৈরি করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিজে মেডিক্যাল কলেজও। ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, আমদাবাদ বিমান দুর্ঘটনার পর, ‘এআই ১৭১’ ফ্লাইট নম্বরটি স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (AI Express)। সূত্র অনুযায়ী, ১৭ জুন থেকে আমদাবাদ থেকে লন্ডনগামী গ্যাটউইক বিমানের নম্বর এআই ১৭১-এর বদলে হবে এআই ১৫৯। বুকিং সিস্টেমে এই পরিবর্তন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এও দুর্ঘটনার স্মৃতি মুছে ফেলার এক চেষ্টা।


```