Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এসি বন্ধ, জল পর্যন্ত নেই! ৫ ঘণ্টা ধরে এয়ার ইন্ডিয়ার বিমানে আটকে ঘেমে-নেয়ে একাকার যাত্রীরা

ভয়াবহ অভিজ্ঞতা! আবার এয়ার ইন্ডিয়া (Air India)। গ্রীষ্মের দাবদাহে পুড়তে থাকা দুবাইয়ের (Dubai) ৪০ ডিগ্রি তাপমাত্রায় পাঁচ ঘণ্টা ধরে বিমানের ভিতরে বসিয়ে রাখা হল যাত্রীদের—এয়ার কন্ডিশন (AC) ছাড়াই! 

এসি বন্ধ, জল পর্যন্ত নেই! ৫ ঘণ্টা ধরে এয়ার ইন্ডিয়ার বিমানে আটকে ঘেমে-নেয়ে একাকার যাত্রীরা

আটকে পড়লেন যাত্রীরা

শেষ আপডেট: 15 June 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অভিজ্ঞতা! আবার এয়ার ইন্ডিয়া (Air India)। গ্রীষ্মের দাবদাহে পুড়তে থাকা দুবাইয়ের (Dubai) ৪০ ডিগ্রি তাপমাত্রায় পাঁচ ঘণ্টা ধরে বিমানের ভিতরে বসিয়ে রাখা হল যাত্রীদের—এয়ার কন্ডিশন (AC) ছাড়াই! এমনকি পর্যাপ্ত পানীয় জলও মেলেনি। দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৯৬ (IX 196) বিমানে থাকা শিশু থেকে প্রবীণরা, সকলেই ঘেমে নেয়ে একাকার হয়ে অসুস্থ হয়ে পড়েন।

বিমানটির টেকঅফ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ২৫ নাগাদ। কিন্তু ছাড়তে ছাড়তে তা পৌনে ১টা হয়ে যায়। মাঝের এই পাঁচ ঘণ্টা যাত্রীদের বসিয়ে রাখা হয় বিমানের ভিতরে, যা ছিল একেবারে জতুগৃহ!

বিমানের বেশ কয়েকজন যাত্রী সোশ্যাল মিডিয়ায় পরিস্থিতির ভিডিও শেয়ার করেছেন। অনেককে দেখা গিয়েছে ঘেমে অস্থির, অস্বস্তিতে ছটফট করছেন। এক যাত্রী লেখেন, “এই তাপমাত্রায় আমাদের ভিতরে বসিয়ে রাখা হয়েছিল। কোনও এসি চালু ছিল না, জলের বোতলও দেওয়া হয়নি ঠিকমতো। প্রবীণদের অবস্থা ভয়ানক ছিল। শিশুরা কান্নাকাটি করছিল। কী করছিল ক্রু? কিছুই না।”

প্রবীণ যাত্রীদের একাংশের অভিযোগ, গরমে ও ঘামে তাঁদের শরীর খারাপ হয়ে পড়ছিল। এমন পরিস্থিতিতেও বিমানের ভিতরে রাখা হয় তাঁদের। অনেকেই অভিযোগ করেছেন, কোনও রকম কিছুই ঘোষণা করা হয়নি, ঠিকঠাক কারণও জানানো হয়নি যাত্রীদের।

এই ঘটনার পরে যাত্রীরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ডিজিসিএ (DGCA)-র কাছেও হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অনেকে। তাঁদের প্রশ্ন, “এই অব্যবস্থার দায় কে নেবে?” তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমান কর্তৃপক্ষ কোনও বিবৃতি দেয়নি।

আমদাবাদে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে দুবাইয়ের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দেশে-বিদেশে একের পর এক অপ্রীতিকর ঘটনায় জেরবার এয়ার ইন্ডিয়া। তাদের পরিষেবা বড় প্রশ্ন তুলে দিচ্ছে যাত্রী সুরক্ষা নিয়েও।


```