Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দক্ষিণের ৯ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, ঘূর্ণাবর্তের প্রভাবে চলতি সপ্তাহে আরও কমবে তাপমাত্রা

উত্তরবঙ্গে আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি কম থাকবে। 

দক্ষিণের ৯ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, ঘূর্ণাবর্তের প্রভাবে চলতি সপ্তাহে আরও কমবে তাপমাত্রা

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 January 2026 10:08

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে শীতের দাপট। মঙ্গলবার মরসুমের রেকর্ড ভেঙে কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যের তাপমাত্রা আগামী দিনে আরও কমতে পারে, বিশেষ করে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় স্বাভাবিকের থেকে ২ থেকে ৬ ডিগ্রি কম থাকতে পারে (Weather Forecast)।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, যা ২৪ ঘণ্টার মধ্যে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ত্রিপুরা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় উত্তর-পশ্চিম ও উত্তরের দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে। এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে এবং কাঁপুনি আরও বেড়ে যাবে।

রাতের তাপমাত্রা আগামী চার দিনে অধিকাংশ জেলায় স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি কম থাকতে পারে (Bengal Weather Today)। দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি কম, উত্তরবঙ্গে ৪-৬ ডিগ্রি কম থাকতে পারে। দিনের রোদ থাকলেও উষ্ণতা কম থাকবে, যা ‘কোল্ড ডে’-র লক্ষণ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন জাঁকিয়ে শীত পড়বে। কলকাতা-সহ (Kolkata Winter) সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে, দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারে নামতে পারে। বিশেষত মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার পূর্বাভাস। বীরভূম ও পূর্ব বর্ধমানে কোল্ড ডে ও কোল্ড ওয়েভ থাকবে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা, শুক্রবারও বীরভূমে কোল্ড ডে ও কোল্ড ওয়েভ থাকবে। বাঁকুড়া, পশ্চিম ও দক্ষিণ- উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াতেও শৈত্যপ্রবাহের (Cold Wave in Bengal) মতো ঠান্ডা থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে (North Bengal Weather Forecast) আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি কম থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৮ জানুয়ারি পর্যন্ত কোল্ড ডে থাকবে। সব জেলায় কুয়াশার প্রভাব থাকবে, দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নামতে পারে। বুধবার ও বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় (Kolkata Weather Forecast) শীত আরও বাড়ছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টি আসার সম্ভাবনা নেই আগামী সাত দিন।


```