Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

১০ ডিগ্রি ছুঁল পারদ, আজ ফের মরসুমের শীতলতম দিন, আপাতত শীতের কামড় থেকে রেহাই নেই বাংলার

১২ জানুয়ারি পর্যন্ত বাংলার প্রায় সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

১০ ডিগ্রি ছুঁল পারদ, আজ ফের মরসুমের শীতলতম দিন, আপাতত শীতের কামড় থেকে রেহাই নেই বাংলার

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 January 2026 15:00

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল থেকেই পারদ পতন ও ঠাণ্ডা হাওয়া শীতের দাপট বুঝিয়ে দিয়েছে বঙ্গবাসীকে (Weather Update of Bengal)। রাতেও কলকাতার আকাশ কুয়াশা ও হাড় কাঁপানো শীতের (Cold Weather) ছোঁয়া দিয়ে দিয়েছিল শহরবাসীকে। মঙ্গলবার ভোরের দিকে সেই ঠান্ডা আরও তীব্র হয়ে উঠল। মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় এই শীতে (Kolkata Winter) তাপমাত্রা রেকর্ড হারে কমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার (Kolkata Cold Weather) তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গেছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা (Kolkata Weather) শহরে মরসুমের শীতলতম দিন (Kolkata Coldest Day)। সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৭ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে থাকবে, যা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি কম। কুয়াশা ভোরের দিকে ঘন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে কমবে এবং আকাশ মেঘমুক্ত থাকবে।

শুধু কলকাতা নয়, রাজ্যের সব এলাকায় তাপমাত্রা কমে গেছে (Bengal Weather Today)। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সব অঞ্চলই কনকনে ঠান্ডার শিকার। উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড়ি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি কম থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে ও চটকপুরের মতো উচ্চ পার্বত্য এলাকায় সকাল ও বেলার দিকের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।

কুয়াশার দাপটও উত্তরবঙ্গে বাড়বে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, পরবর্তী দু-তিন দিনে কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শহরবাসীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, বিশেষ করে ভোর ও রাতে হঠাৎ ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বাংলার (Bengal Weather) প্রায় সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপর সপ্তাহের বাকি দিনগুলিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি নীচে থাকবে। আপাতত বৃষ্টি হবে না। আবহাওয়া থাকবে শুষ্ক।

কলকাতার (Kolkata Weather Update) ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, বুধবারের মধ্যে ফের ধীরে ধীরে পারদ নামতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে শহরের ঠান্ডা আরও জোরালো হবে। অর্থাৎ নতুন সপ্তাহে শীতের কামড় থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর।


```