Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাঝরাতের ঝড়বৃষ্টিতে স্বস্তি শহরে, আজও কালবৈশাখীর চোখ রাঙানি, কোন কোন জেলায় রয়েছে সতর্কতা?

শনিবারও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (Kolkata Weather Today)। দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাও আজ দুর্যোগের মুখে পড়তে পারে।

মাঝরাতের ঝড়বৃষ্টিতে স্বস্তি শহরে, আজও কালবৈশাখীর চোখ রাঙানি, কোন কোন জেলায় রয়েছে সতর্কতা?

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 March 2026 08:02

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার গভীর রাতে হঠাৎই আবহাওয়া বদলে গেল কলকাতায় (Kolkata Weather)। সারাদিনের গুমোট গরমের পর মাঝরাতে নেমে এল কালবৈশাখী (Kalbaisakhi)। ঝড়ের দাপট ছিল বেশ জোরালো, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরফলে তাপমাত্রা কমেছে অনেকটাই। শহর আর আশপাশের এলাকায় কিছু সময়ের মধ্যেই পরিবেশ হয়ে ওঠে ঠান্ডা ও স্বস্তিদায়ক।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়া-সহ বৃষ্টি নামতে পারে (Rain Forecast)। পূর্বাভাস সত্যি করে রাতেই ভিজল কলকাতা (Kolkata Weather Update), হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

আজ কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবারও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (Kolkata Weather Today)। দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাও আজ দুর্যোগের মুখে পড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা আরও বেশি (North Bengal Weather Today)। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে পরপর কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে (Heavy Rain Alert)। এই অবস্থা অন্তত মঙ্গলবার পর্যন্ত চলবে বলে পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রঝড় হতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষত হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি দেখা যেতে পারে। তবে রবিবার থেকে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানা গেছে। আগামী সপ্তাহের মঙ্গলবারের পরে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হবে।

তবে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই- এটাই খারাপ খবর। অস্বস্তি কিছুটা কমলেও গরমের চাপ পুরোপুরি কাটবে না (Weather Update)।

কেন এমন আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

সমুদ্রে সতর্কতা

ঝড়ের প্রভাবে সমুদ্রও বেশ উত্তাল। সেখানে ঘণ্টায় প্রায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সামগ্রিকভাবে, ঝড়বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও রাজ্যে আগামী কয়েকদিন গরম হাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে আকাশ পরিষ্কার হতে আরও দু’-তিন দিন সময় লাগবে।


```