কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি (Kolkata Weather)। সকাল থেকে কড়া রোদের দাপট কাটিয়ে তাপমাত্রা কমল অনেকটাই। আজ একাধিক জেলায় রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 March 2026 16:51
দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটা ৪টে ছুঁতেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি (Kolkata Weather)। সকাল থেকে কড়া রোদের দাপট কাটিয়ে তাপমাত্রা কমল অনেকটাই। আজ একাধিক জেলায় রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) রয়েছে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টিও চলছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অর্থাৎ ২৭ মার্চ থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Heavy Rain Alert)। ভারী বৃষ্টির পাশাপাশি চলবে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া।
দিনের বেলায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১-৩২ ডিগ্রির আশেপাশে। বৃষ্টির ফলে পারদ নেমেছে অনেকটাই। রাতের দিকে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather)।
উত্তরবঙ্গের (North Bengal Weather) কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৭ মার্চ উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে আইএমডি। হাওয়ার গতিবেগ বেড়ে দাঁড়াতে পারে ঘণ্টায় ৫০–৬০ কিমি-তে। সেদিন বৃষ্টির পরিমাণও অনেক বেশি হওয়ার সম্ভাবনা- প্রায় ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বর্ষণ হতে পারে।
২৭ মার্চ ভারী বৃষ্টির পরেও, ২৮ তারিখে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে না। ঝোড়ো হাওয়া বইবে, যদিও তার গতি কমে আসার কথা।