Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Weather: দক্ষিণে চড়বে পারদ, পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস, দোলে কেমন থাকবে আবহাওয়া?

মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, তা দ্রুত শক্তি হারাচ্ছে এবং শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হবে। এই ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। 

Weather: দক্ষিণে চড়বে পারদ, পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস, দোলে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়ার আপডেট (এআই নির্মিত)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 February 2026 10:26

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির শেষপ্রান্তে দাঁড়িয়ে রাজ্যজুড়ে বাড়ছে গ্রীষ্মের দাপট (Summer in Bengal)। সপ্তাহের শুরুতে কয়েক ঘণ্টার হালকা বৃষ্টি যদিও কিছুটা স্বস্তি এনে দিয়েছিল, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভ্যাপসা গরম ও আর্দ্রতার জেরে ফের নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গ (Weather Update in Bengal)। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন কোনও বড় পরিবর্তন নেই রাজ্যের আকাশে। ফলে বসন্ত উৎসব-দোলপূর্ণিমাও (Dol Purnima Weather) কাটবে গরমের মধ্যেই।

দোলে কেমন থাকবে আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চের প্রথম দিন থেকেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। কিন্তু ১ মার্চ, রবিবার থেকেই রাজ্যের বেশিরভাগ জায়গায় পারদ বাড়বে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস (West Bengal Weather)। কলকাতা-সহ (Kolkata Weather Today) দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় এই বৃদ্ধি সবচেয়ে বেশি অনুভূত হবে।

উত্তরবঙ্গেও (North Bengal) আগামী দুই-তিন দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না। তবে পরবর্তী সময়ে সেখানেও তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে পাহাড়ে শীতের ছোঁয়া সামান্য বজায় থাকলেও সমতলে বাড়বে গরম।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের পরিস্থিতি

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, তা দ্রুত শক্তি হারাচ্ছে এবং শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হবে। এই ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যার প্রভাব ওড়িশার উপর বেশি।

এছাড়া উত্তরাখণ্ড ও পশ্চিম অসমের সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং কেরল উপকূলের কাছে সক্রিয় রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন। নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে বৃহস্পতিবার, যদিও এর প্রভাব বাংলার আবহাওয়ায় খুব একটা থাকবে না।

বৃষ্টি হবে কি?

আবহাওয়াবিদদের মতে, উপরের সব সিস্টেমের কোনওটিরই প্রভাব আপাতত বাংলায় খুব একটা দেখা যাবে না। দক্ষিণবঙ্গের আকাশ বেশ কিছুদিন পরিষ্কারই থাকবে। এখনই কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই (Rain Forecast in Bengal)। আজ কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন প্রায় ১৮ ডিগ্রির ঘরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় ৫৩ শতাংশ, ফলে ভ্যাপসা ভাব আরও বাড়বে।

সব মিলিয়ে, দোলের সপ্তাহে গরম থেকে রেহাই নেই রাজ্যবাসীর। শীতের আমেজ এখন কেবল পাহাড়েই, সমতলে শুরু হয়ে গেল আগাম গরমের দাপট।


```