Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্লু লাইনে এবার 'ব্যাটারি ব্যাকআপ সিস্টেম', বিদ্যুৎ কেটে গেলেও চলবে মেট্রো, দেশে এই প্রথম

দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করে দেখা হয়েছিল। ট্রায়াল রানে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) পর্যন্ত শুধুমাত্র ব্যাটারির শক্তিতে মেট্রো সফলভাবে চলেছে।

ব্লু লাইনে এবার 'ব্যাটারি ব্যাকআপ সিস্টেম', বিদ্যুৎ কেটে গেলেও চলবে মেট্রো, দেশে এই প্রথম

কলকাতা মেট্রো (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 February 2026 18:05

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রো (Kolkata Metro), যাতায়াতের জন্য নিত্যযাত্রীদের অন্যতম ভরসা। কিন্তু এর ব্লু লাইনে প্রায় রোজই কোনও না কোনও গণ্ডগোল দেখা যায়, যান্ত্রিক-বৈদ্যুতিক গোলযোগ তো থাকেই, আর সেই কারণে অনেক সময়ে টানেলের ভিতরেই আটকে যায় মেট্রো (Kolkata Metro)। এই সমস্যার সমাধানে ব্লু লাইনে এবার বড় পরিবর্তন। বিদ্যুৎ চলে গেলেও আর টানেলের মধ্যে ট্রেন থেমে থাকবে না। চালু হল আধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (battery energy storage system metro)। দেশের প্রথম মেট্রো এবার আবারও প্রথম (India's first metro backup system)- এই প্রযুক্তি ব্যবহারের দৌলতে যাত্রীরা পাবেন আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিষেবা।

কী পরিবর্তন এল মেট্রো পরিষেবায়?

বিদ্যুৎ বিভ্রাট, গ্রিড ফেইলিওর বা হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন হলে আগে এসব মেট্রো মাঝ টানেলে আটকে যেত (blue line metro kolkata)। গরমে দমবন্ধ পরিস্থিতি তৈরি হত। এবার সেই সমস্যা পুরোপুরি দূর করতে ব্লু লাইনে চালু হল ব্যাটারি ব্যাকআপ সিস্টেম।

কীভাবে কাজ করবে এই ব্যাটারি সিস্টেম?

  • মূল লাইন থেকে বিদ্যুৎ চলে গেলেই ব্যাটারি সঙ্গে সঙ্গে মেট্রোকে পরিষেবা দেবে।
  • মেট্রো টানেলে আটকে না থেকে ধীরে ধীরে নিকটবর্তী স্টেশনে পৌঁছে যাবে।
  • যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি, দুটোই বাড়বে।

পরীক্ষায় মিলেছে বড় সাফল্য

দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করে দেখা হয়েছিল। ট্রায়াল রানে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) পর্যন্ত শুধুমাত্র ব্যাটারির শক্তিতে মেট্রো সফলভাবে চলেছে।

রিজেনারেটিভ ব্রেকিং – বাড়তি বোনাস

নতুন ব্যবস্থায় রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তি। অর্থাৎ ব্রেক করার সময়ে যে শক্তি তৈরি হয়, তা আবার ট্রেনে ব্যবহারের জন্য জমা রাখা যাবে। এতে বিদ্যুতের খরচও কমবে।

যাত্রীদের জন্য কী সুবিধা?

  • টানেলে অন্ধকারে দমবন্ধ হয়ে আটকে থাকার ভয় আর নেই
  • বিপর্যয় ও যান্ত্রিক সমস্যায় যাত্রা হবে অনেক নিরাপদ
  • পরিষেবা আরও মসৃণ ও নিরবচ্ছিন্ন হবে

কোথায় কোথায় ব্যবহার হচ্ছে?

এই মুহূর্তে কলকাতা মেট্রোর দক্ষিণ-উত্তর করিডোরে (ব্লু লাইন) আপদকালীন বিদ্যুৎ সরবরাহ হিসেবে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এক কথায়, মেট্রো পরিষেবায় ভবিষ্যতের দিকে বড় পদক্ষেপ। যাত্রীদের জন্য আরও নিরাপদ, আরামদায়ক ও নিরবচ্ছিন্ন যাত্রার প্রতিশ্রুতি দিল কলকাতা মেট্রো।


```